ডি ব্রুইনার ফেরার ম্যাচে গোল উৎসব করলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৪, ২২:৫৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২২:৫৭

হ্যামস্ট্রিং ইনজুরিতে চার মাস মাঠের বাইরে থাকার পর খেলায় ফিরলেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান প্লেমেকারের প্রত্যাবর্তনের ম্যাচে গোল উৎসব করেছে ম্যানসিটি। ফিল ফডেনের জোড়া লক্ষ্যভেদে ৫-০ গোলে হাডার্সফিল্ড টাউনকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে তারা।

শক্তিশালী দল মাঠে নামিয়ে শুরুতে ধাক্কা খায় সিটি। ইনজুরিতে প্রথমার্ধের শুরুতে মাঠ ছাড়েন ম্যানুয়েল অ্যাকাঞ্জি। তবে ফডেনের দারুণ প্রচেষ্টা ও ডি ব্রুইনার প্রত্যাবর্তন কোচ পেপ গার্দিওলাকে এনে দিয়েছে সাফল্যের আনন্দ।

ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপের রেলিগেশন অঞ্চলের ঠিক উপরে থাকা হাডার্সফিল্ড ৩৩তম মিনিটে পিছিয়ে পড়ে। আড়াআড়ি শটে ফডেন গোলমুখ খোলেন। আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ চার মিনিট পর স্কোর ২-০ করেন।

তার বদলি হয়ে ৫৭তম মিনিটে মাঠে নামেন ডি ব্রুইনা। পরের মিনিটে নরওয়েজিয়ান উইঙ্গার অস্কার বব দূরের পোস্টে বেলজিয়ান তারকাকে খুঁজে পেয়েছিলেন। তাকে ক্রস দিয়েছিলেন। কিন্তু তা প্রতিপক্ষ খেলোয়াড় বেন জ্যাকসনের গায়ে লেগে জালে জড়ায়।

৬৫তম মিনিটে বক্সের প্রান্ত থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন ফডেন। ৯ মিনিট পর গোলপোস্টের সামনে থেকে ডি ব্রুইনার ভাসানো বল জালে ঠেলে দেন জেরেমি ডকু। ২০২৪ সাল বড় জয়ে শুরু করলো ম্যানসিটি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি