ফিলিস্তিনের নারী ফুটবল দলও আসবে বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৪, ১৯:৫৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ২০:৫৫

ফিলিস্তিনের পুরুষদের পাশাপাশি নারী ফুটবলাররাও বাংলাদেশে খেলতে যাচ্ছে। আগামী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে জামাল ভূঁইয়ারা বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে খেলবে। তার আগে দেশটির নারী ফুটবল দল বাংলাদেশে পা রাখবে।

আগামী ফেব্রুয়ারি মাসে একটি ফিফা উইন্ডো রয়েছে। ওই সময়ে ফিলিস্তিনের নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সাবিনা খাতুনরা। অবশ্য এখনও তারিখ চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, ১৩ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে এই সূচি নির্ধারণ করা হবে।

বাংলাদেশের ফুটবল ফেডারেশনের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘ফিলিস্তিনের বিপক্ষে আমরা ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবো। ওরা বাংলাদেশে আসতে রাজি।’

গত বছর ডিসেম্বরে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ নারী দল সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলেছিল। কিন্তু কমলাপুরের টার্ফ নিয়ে ওই সময় আপত্তি জানিয়েছিল সফরকারী দল। ফিফাও সেখানে আন্তর্জাতিক ম্যাচ চালানোর অনুমতি দিতে নারাজ। এক্ষেত্রে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দুটি কমলাপুরের পরিবর্তে বসুন্ধরা কিংস অ্যারেনায় হতে পারে। মাহফুজা আক্তার কিরণও সেই ইঙ্গিত দিয়েছেন।

কিংস অ্যারেনাতেই ফিলিস্তিন ও বাংলাদেশের পুরুষ দল মুখোমুখি হবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম