৬ ম্যাচে ২৪ গোল খাওয়া ব্রাদার্স কতদূর যাবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৪, ২১:২৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২১:২৬

দীর্ঘদিন পর ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে ফিরে মোটেও সুবিধা করতে পারছে না ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন। স্বাধীনতা কাপ, প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপে এখন পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি। উপরন্তু  ছয় ম্যাচে তারা হজম করেছে ২৪ গোল! কমলা জার্সিধারীরা মৌসুম শেষে কতদূর যাবে, তা নিয়ে সংশয় থেকেই যায়।

মৌসুম শুরুতে স্বাধীনতা কাপের ‘এ’ গ্রুপে দুই ম্যাচে হেরে যায় ব্রাদার্স। পুলিশের কাছে ২-০ গোলে, এরপর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৪-০ গোলে বিধস্ত হয়। 

লিগে তিন ম্যাচের মধ্যে বসুন্ধরা কিংসের কাছে ৫-২ গোলে হারার পর রহমতগঞ্জের সঙ্গে ২-২ ড্র করেছে ব্রাদার্স। সর্বশেষ  মোহামেডানের কাছে বিধ্বস্ত হয় ৫-১ গোলে। আর মঙ্গলবার ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে আবাহনীর কাছ থেকে পেয়েছে ৬-০ গোলে হারের বড় লজ্জা।

এই মৌসুমে এখনও পাওয়া হয়নি জয়ের দেখা। একসময়ের জায়ান্ট দলটি নতুন রূপে ফিরে খাবি খাচ্ছে। গাম্বিয়ান কোচ ওমর সিসে এসেও দলটির ভাগ্য ফেরাতে পারছে না।

অথচ এই ব্রাদার্সকে একটা সময় ধরা হতো দেশের ফুটবলের তৃতীয় পরাশক্তি। সময়ের পরিক্রমায় এখন তারা খর্বশক্তির দলে পরিণত হয়েছে । 

এক সময়ের লিগ চ্যাম্পিয়ন ব্রাদার্স  নতুন রূপে ফিরে কেন এভাবে বারবারই হোঁচট খাচ্ছে? এই প্রশ্ন রাখা হয়েছিল দলটির ম্যানেজার আমের খানের কাছে। বাংলা ট্রিবিউনকে দীর্ঘদিন ধরে সংগঠক হয়ে কাজ করা সাবেক এই ফুটবলার বলেছেন, ‘নতুন কোচ পরীক্ষা নিরীক্ষা করছেন। এছাড়া ডিফেন্সে গাম্বিয়ান খেলোয়াড়টি চলে গেছে। আসলে ৬ গোল খাওয়াটা ঠিক হয়নি। সব মিলিয়ে একটু খারাপ অবস্থা যাচ্ছে।  আশা করছি সামনের দিকে দল ঘুরে দাঁড়াবে। জয় পাবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম