শেষ ১১ মিনিটে দুই ব্রাজিলিয়ানের ঝলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৪, ১৭:০৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৯:২৮

ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেজ গোল করেই যাচ্ছেন। আজও পেলেন জোড়া গোল। তার পাশাপাশি রবিনিয়োও গোলের দেখা পেলেন। তাতেই প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ৩-০ গোলে শেখ জামালকে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথমার্ধে কিংসকে আটকে রাখতে পেরেছিল শেখ জামাল। শুধু তাই নয় গোল তিনটি হয়েছে শেষ ১১ মিনিটে।

প্রথমার্ধে কিংসের আক্রমণের জবাবে পাল্টা দেওয়ার চেষ্টা করেছে জামাল। কিন্তু কোনও দলই সফল হতে পারেনি।

২০ মিনিটে রবিনিয়োর শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়।

৭ মিনিট পর জামালের ইগর লেইতের দূরপাল্লার ফ্রি কিক অল্পের জন্য যায় পোস্টের বাইরে।

৩৩ মিনিটে রবিনিয়োর দারুণ ব্যাক হিলে মিগেলকে পাস বাড়িয়ে বক্সে ঢুকে যান। মিগেল অবশ্য নিজেই চেষ্টা করেন, কিন্তু তার শট অনেকটা লাফিয়ে ওঠা গোলকিপার মাহফুজ হাসান প্রীতমকে পেরিয়ে অল্পের জন্য ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়।

প্রথমার্ধের শেষ দিকে শেখ জামালের রক্ষণে প্রচণ্ড চাপ দেয় কিংস, কিন্তু গোল থেকে যায় অধরাই।

বিরতির পর কিংসের একচেটিয়া প্রাধান্য বলতে হবে। ৫৮,৬৮ ও ৭১ মিনিটে গোলকিপার মাহফুজ হাসান প্রীতম একাই তিনটি গোলের সুযোগ বাঁচিয়ে হতাশ করেন অস্কার ব্রুজনের দলকে।

তবে শেষ ১১ মিনিটে আর পারেননি। একের পর এক গোল হজম করতে হয়েছে।

৭৯ মিনিটে ডান প্রান্ত থেকে রাকিব হোসেন এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ ক্রস ভাসিয়েছিলেন তা থেকে দোরিয়েল্তন হেডে গোলকিপারকে পরাস্ত করেন।

৮৫ মিনিটে জামালের হিগোর লেইতের শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি।

যোগ করা সময়ে মিগেলের দারুণ রক্ষণ চেরা পাস থেকে দোরিয়েলতন গোলকিপারের ওপর দিয়ে নিশানাভেদ করেন। এ নিয়ে লিগে সপ্তম গোল তার। একটু পর রবিনহো ফ্রি-কিক থেকে তৃতীয় গোল করে শেখ জামালকে আরও হতাশ করেন।

চার ম্যাচে কিংস সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে শেখ জামাল তিনটিতে হেরে আগের তিন পয়েন্টই ভরসা। দিনের অন্য ম্যাচে রাজশাহী স্টেডিয়ামে রহমতগঞ্জ ও ফর্টিস ২-২ গোলে ড্র করে। চার ম্যাচ শেষে রহমতগঞ্জ ও ফর্টিসের সমান ৪ পয়েন্ট।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক