৫ গোলের ম্যাচে মোহামেডানের নায়ক দিয়াবাতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৪, ১৮:১০আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৮:১০

আগের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল সুলেমানে দিয়াবাতেকে। আজ শনিবার প্রিমিয়ার লিগে ফিরেই ৫ গোলের আকর্ষণীয় ম্যাচে মোহামেডানকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন মালির স্ট্রাইকার। রোমাঞ্চকর ম্যাচে পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়েছে মোহামেডান। দিয়াবাতে জয়সূচক গোল ছাড়াও অ্যাসিস্ট করেছেন দুটিতে।

ময়মনসিংহ স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির ২৭ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। দিয়াবাতের ক্রসে জাফর ইকবাল দারুণ হেডে সাদা-কালোদের এগিয়ে নেন। ৩৪ মিনিটে পুলিশ এফসি সমতায় ফেরে। পালাসিও লক্ষ্যভেদ করে সাদা-কালোদের আনন্দ মাটি করে দেন।

বিরতির পর খেলা আরও জমে ওঠে। ৭০ মিনিটে দিয়াবাতের অ্যাসিস্টে মুজাফফরভ মোহামেডানকে এগিয়ে নেন। ৮ মিনিট পর তিনি অ্যাসিস্টের ভূমিকায়। তার বাড়ানো বলে দিয়াবাতে দারুণ গোল করে দলকে ৩-১ এ এগিয়ে নেন।

তবে ৮৪ মিনিটে পুলিশ দ্বিতীয় গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কারিপভের অ্যাসিস্টে শাহেদ লক্ষ্যভেদ করে ব্যবধান কমালেও দলের হার এড়াতে পারেননি। শেষ পর্যন্ত মোহামেডান পাঁচ গোলের থ্রিলারে শেষ হাসি হেসেছে।

দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জে ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম আবাহনী ২-২ গোলে ড্র করেছে। চারটি গোলই এসেছে স্থানীয় খেলোয়াড়দের থেকে। জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল জোড়া গোল করে আবারও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। নাসির চৌধুরী ও হেমন্ত বিশ্বাস একটি করে গোল করেন।

মোহামেডান চার ম্যাচে তৃতীয় জয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান ম্যাচে আগের ৬ পয়েন্টেই থেমে আছে শেখ রাসেল। ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনী পেয়েছে ২ পয়েন্ট করে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম