ইতিহাস গড়ার পথে বার্সা

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০১৬, ১৮:০৭আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৯:১১

অনুশীলনে মেসিরা ইতিহাসের সামনে দাঁড়িয়ে বার্সেলোনা। আর একটি ম্যাচ জয় অথবা ড্র করলেই স্প্যানিশ ক্লাব ফুটবলের কোনও দল হিসেবে টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়বে লুইস এনরিকের শিষ্যরা। ১৯৮৮-৮৯ মৌসুমে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিলো লা গ্যালাকটিকোরা।
বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে যৌথভাবে ৩৪ ম্যাচ অপরাজিত কাতালানরা। এরই ধারাবাহিকতায় লা লিগার ম্যাচে দুর্বল রায়ো ভায়োকানোর বিপক্ষে রাতে খেলতে নামছে বার্সা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় ভায়োকানোর মাঠে আতিথ্য নেবে মেসি-নেইমার-সুয়ারেজরা।

সর্বশেষ ২০০২ সালে ভায়োকানোর বিপক্ষে হেরেছিল বার্সা। তাই কোনও অঘটন না ঘটলে নিশ্চিতভাবে এই ম্যাচ জিতে রেকর্ড করতে যাচ্ছে বার্সা। বর্তমানে ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছেন মেসি-নেইমাররা। অন্যদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে রয়েছে ভায়োকানো (১৬) । তবে ভায়োকানোও নিজেদের শেষ পাঁচ ম্যাচের কোনওটিতে হারেনি। চারটি ম্যাচ ড্রয়ের পাশাপাশি ড্র করেছে একটিতে।

দু'দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে অবশ্য বার্সার একক আধিপত্যই রয়েছে। জিতেছে প্রতিটি ম্যাচই। সেই সঙ্গে ম্যাচ প্রতি গোল গড় ছিল ৪.৬।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম