প্যালেসকে উড়িয়ে জয়ে ফিরলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪, ২১:২১আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ২১:২১

প্রিমিয়ার লিগের শিরোপা চ্যালেঞ্জে নতুন জীবন পেলো আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরলো গানাররা।

প্রথমার্ধে প্যালেসের যা ক্ষতি করার করে ফেলেন সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল। কর্নার থেকে পাওয়া বল হেড করে জাল কাঁপান তিনি। পরে প্রতিপক্ষ গোলকিপার ডিন হেন্ডারসনকে দিয়ে আত্মঘাতী গোল করান এই ডিফেন্ডার, এটিও কর্নার থেকে তার হেডের সৌজন্যে।

দ্বিতীয় গোলে আর্সেনাল এগিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে সমতা ফেরানোর সুযোগ তৈরি করেছিল প্যালেস। তবে জেফারসন লার্মার শট দারুণভাবে রুখে দেন গোলকিপার ডেভিড রায়া।

লিয়ান্দ্রো ট্রসার্ড আধঘণ্টা পার হতেই ৩-০ তে আর্সেনালকে এগিয়ে দেন। সব প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ হারের পর জয়ের মঞ্চ তখনই তৈরি হয়ে যায়।

ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার পর বিরতির পর চারটি বদল আনেন মিকেল আর্তেতা। ডেকলান রাইস, কাই হ্যাভার্জ, ট্রসার্ড ও গ্যাব্রিয়েলকে মাঠ থেকে উঠিয়ে নেন তিনি।

বদলি নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গানারদের জয়ের ক্যানভাসে তুলির শেষ আঁচড় দেন। যোগ করা সময়ে দুই মিনিটে দুটি গোল করেন তিনি।

এই জয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে আর্সেনাল। তারা ছুঁয়েছে দুই ও চারে থাকা ম্যানসিটি ও অ্যাস্টন ভিলাকে। শীর্ষ দল লিভারপুলের চেয়ে ২ পয়েন্ট পেছনে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম