তোরেসের হ্যাটট্রিকে বার্সার রোমাঞ্চকর জয়   

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪, ০৯:২৬আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:২৬

এই মৌসুমে বার্সেলোনা যেভাবে দুর্দশাগ্রস্ত, সেটা আরও বাড়িয়ে দিতে যাচ্ছিল রিয়াল বেতিস। কাতালান শিবিরে ভয় ধরিয়ে দিয়েছিল তারা। স্টপেজ টাইমে দুই গোল করে তাদের উদ্ধার করেছেন বদলি খেলোয়াড় জোয়াও ফেলিক্স ও স্ট্রাইকার ফেরান তোরেস। স্প্যানিশ ফরোয়ার্ড তো হ্যাটট্রিক করেছেন। তাতে লা লিগায় ৪-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।

এই জয়ে ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে কাতালানরা টেবিলের তিনে অবস্থান করছে। ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে তারা। 

সম্প্রতি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে তারা বিধ্বস্ত হয়েছে। কোপা দেল রেতেও তৃতীয় বিভাগের দল ইউনিয়নিস্টাসের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয় পেতে করতে হয়েছে সংগ্রাম। বেতিসের বিপক্ষেও একই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য নিজেদের উদ্ধার করতে পেরেছে তারা। 

শুরুতে ২১ মিনিটে পেদ্রির ক্রস থেকে জাল কাঁপান তোরেস। ৪৯ মিনিটে স্কোর ২-০ করেছেন তিনি। শুরুতে লামিন ইয়ামালের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বল থেকে তোরেস জাল কাঁপিয়েছেন। দুই গোলের অগ্রগামিতা পেলেও বেতিসকে চাপে ফেলা যায়নি। বরং চোয়ালবদ্ধ মানসিকতায় ৪ মিনিটের ব্যবধানে দুটি গোল শোধ দিয়ে সমতা ফিরিয়েছে। ৫৬ ও ৫৯ মিনিটে গোল দুটি করেছেন ইসকো। 

বল দখলে বেতিসের আধিপত্য তৈরি হওয়ায় শেষ দিকে বার্সার শঙ্কাও বাড়ছিল। কিন্তু প্রতি আক্রমণে ৯১ মিনিটে বার্সার ব্যবধান বাড়িয়ে স্বস্তি ফেরান ফেলিক্স। যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে প্রতি আক্রমণ থেকে তোরেস হ্যাটট্রিক পূরণ করলে ৪-২ গোলের কষ্টার্জিত জয় নিশ্চিত হয় তাদের। এই পরাজয় আবার ঘরের মাঠে বেতিসের মৌসুমের প্রথম। 

/এফআইআর/  
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম