দেশকে অন্তত একটা ট্রফি দিতে চাই: মেসি

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০১৬, ১৮:৫১আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৮:৫৩

রেকর্ড আর তিনি প্রায় সমার্থক হয়ে গিয়েছেন! তার ঝুলিতে এখনও পর্যন্ত সাতটি লা লিগা, তিনটি কোপা দেল রে, চারটি চ্যাম্পিয়ন্স লিগ। পাঁচ বার জিতেছেন ব্যালন ডি'অর। একইসঙ্গে আর্জেন্টিনার হয়েও ৪৮ গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতার (৫৬) পরেই তার অবস্থান।
তবুও আর্জেন্টাইন ম্যাগাজিন এল গ্রাফিসিওকে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি জানালেন তার অপূর্ণতার কথা। তিনি বলেন, 'আমার এতগুলো রেকর্ড আছে। কিন্তু দিন শেষে সেগুলো খেতাব জেতায়না! তাই আমার কাছে রেকর্ডের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ দল বা দেশের হয়ে জেতা!'
দু'বছর আগে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠেও জার্মানির কাছে হারতে হয়েছে। এমনকি গত বছর কোপা আমেরিকার ফাইনালেও চিলের কাছে হেরে রানার্স আপ হতে হয়েছে। তবুও ২৮ বছর বয়সী এই কিংবদন্তি এখনও স্বপ্ন দেখেন দেশের হয়ে অন্তত একটি ট্রফি উঁচিয়ে ধরবেন। মেসি বলেন, 'আর্জেন্টিনার হয়ে আমি কিছু জিততে চাই। ব্রাজিল বিশ্বকাপে এবং গত বছর কোপা আমেরিকা কাপে আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু পারিনি।' দেশকে ট্রফি না দিতে পারার জন্য মেসিকে কম সমালোচনা শুনতে হয়নি। তবে এসবে বিচলিত নন মেসি। তিনি বলেন, 'সংবাদ মাধ্যমের একাংশ কী বলছে, তা নিয়ে আমি ভাবি না। আমি আহত হই যখন এই সংবাদমাধ্যমই কোনও একটা ম্যাচকে বিশ্লেষণ না করে সেই ম্যাচের একটা মুহূর্তকে অতিরঞ্জিত করে প্রচার করে।'

একই সঙ্গে মেসি জানালেন তার ইচ্ছে আছে অবসর নেওয়ার আগে আর্জেন্টিনার কোনও ক্লাবের হয়ে খেলা। মেসি বলেন, 'সত্যি যদি এমন কিছু হয় তবে সেটা খুব আনন্দের হবে। তবে কবে হবে, এখনই বলা কঠিন। শুধু বলা যায়, সম্ভাবনা আছে।' কতদিন পর অবসর নেওয়ার চিন্তা করছেন এমন প্রশ্নে মেসি বলেন, ‘সেটা এখনই বলা যাচ্ছে না। ফুটবলটা আমি ভালোবাসি। যতদিন শরীর সায় দেবে খেলে যাবো।

বার্সায় এমএসএন-ত্রয়ীর তিনজনই লাতিন আমেরিকান। সেটাই কি মেসি-নেইমার-সুয়ারেজের ঘনিষ্ঠতার আসল রসায়ন? মেসির জবাব, 'হতে পারে। কিন্তু তার চেয়েও আমাদের সম্পর্কের আসল রহস্য হল তিনজনের মধ্যে বন্ধুত্ব।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম