পরপারে ইতালির ফুটবল কিংবদন্তি 

স্পোর্টস ডেস্ক 
২৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:১৬

ইতালিয়ান ফুটবলের কিংবদন্তি তিনি। এখনও তিনিই জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে এখনও ইতালিয়ান স্ট্রাইকারদের মানদণ্ড বিবেচনা করা হয় তাকে দিয়ে। বলা হচ্ছে লুইজি জিজি রিভার কথা। ৭৯ বছর হয়ে যাওয়া এই কিংবদন্তি পরপারে পাড়ি জমিয়েছেন বলে জানিয়েছে ইতালিয়ান মিডিয়া। 

নিজের শরীরী ভাষা ও শক্তিশালী শুটিং ক্ষমতার জন্য খ্যাতিমান হয়েছিলেন তিনি। ইতালির হয়ে ৪২ ম্যাচে করেছেন ৩৫ গোল। জানা গেছে, সপ্তাহান্তে বাসায় হৃদরোগের সমস্যা ধরা পড়লে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসাও চলছিল তার।  

জিজি রিভা ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ইতালি দলটির অন্যতম সদস্য ছিলেন। ১৯৭০ সালে পেলের ব্রাজিল যেবার বিশ্বকাপ জেতে, সেবার রানার্স আপ হয়েছিল ইতালি। রিভা সেই দলটির হয়েও খেলেছেন। ১৯৬৯ সালে ব্যালন ডি’অর খেতাবের জন্য রানার আপও ছিলেন তিনি। 

রিভা তার ক্লাব ক্যারিয়ারের পুরোটাই খেলেছেন কালিয়ারিতে। তার সময়েই ক্লাবটি সিরি আ ইতিহাসে নিজেদের একমাত্র শিরোপাটি জিতেছিল ১৯৭০ সালে। সেবার সিরি আ’র সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ক্লাবটির সম্মানসূচক প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন। 

/এফআইআর/       
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম