বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু ৫ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৬, ১৯:০২আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৯:০৩

আগামী ৫ মে থেকে মাঠে গড়াবে দেশের একমাত্র পেশাদার ফুটবল লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে পেশাদার ফুটবল লিগ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
নতুন মৌসুম শুরু হবে স্বাধীনতা কাপ ফুটবল দিয়ে। এটি শুরু হবে ৩০ মার্চ। টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই শুরু হবে বিপিএল ফুটবল।
সাধারণত ফেডারেশন কাপ দিয়েই শুরু হতো ফুটবল মৌসুম। তবে এবার এটি অনুষ্ঠিত হচ্ছে লিগের পরে।
এছাড়া বাফুফে আগামী ২৭ মার্চ থেকে দেশব্যাপী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের ৬৪টি জেলাকেই এ টুর্নামেন্টে খেলাতে আগ্রহী বাফুফে। গতবার ৫২ টি জেলা খেলেছিল এক সময়ের সাড়া জাগানো এই ফুটবল আসরে। এবারের আসরে খেলা হবে ৮টি ভেন্যুতে।

উল্লেখ্য, পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগও চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সমান্তরালে।

/আরএম/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম