সাবিনা মাঠে নামলেন, সানজিদা গেলেন ইস্ট বেঙ্গলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৪, ২১:০৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২১:১১

বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের আজ বুধবার কিকস্টার্ট এফসিতে অভিষেক হয়ে গেলো। কিন্তু প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেননি তিনি, তার দলও জেতেনি। ভারতের নারী লিগে কিকস্টার্ট গোলশূন্য ড্র করেছে উড়িষ্যা এফসির সঙ্গে। এছাড়া দেশের আরেক তারকা সানজিদা আক্তারের আজই কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবে যোগ দেওয়ার কথা।

বেঙ্গালুরু স্টেডিয়ামের ম্যাচে এদিন শুরু থেকেই একাদশে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা। খেলেছেন ১০ নম্বর জার্সিতে।

এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল সাবিনাদের ক্লাব। জিতলে শীর্ষে থাকা উড়িষ্যাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ড্র করে পয়েন্ট ভাগাভাগি করায় টেবিলে দুই দলের অবস্থানে বদল হয়নি।

সাবিনা মাঠে নামলেন, সানজিদা গেলেন ইস্ট বেঙ্গলে

৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কিকস্টার্ট ক্লাব। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই উড়িষ্যা।

আগামী ২৯ জানুয়ারি কিকস্টার্ট এফসির পরের ম্যাচের প্রতিপক্ষ হোপস এফসি। সেদিন ইস্ট বেঙ্গলের হয়ে সানজিদারও মাঠে নামার কথা রয়েছে।

বুধবার সানজিদা তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ ছাড়ার আগে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এখন উড়াল দেওয়ার সময়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস