এশিয়ান কাপ

৯৬ মিনিটের গোলে জাপানকে হটিয়ে সেমিফাইনালে ইরান

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬

এশিয়ান কাপের ইতিহাসে একমাত্র হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ইরান চমকে দিলো ফেভারিট দল জাপানকে। পিছিয়ে পড়েও ৯৬ মিনিটের গোলে চারবারের রেকর্ড চ্যাম্পিয়নদের ২-১ এ হারালো তারা।

শনিবার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের দৃষ্টান্ত তৈরি করেছে ইরান। তাতে করে ১৯৭৬ সালের পর প্রথম এশিয়ান টাইটেলের স্বপ্ন বাঁচিয়ে রাখলো তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কাতার কিংবা উজবেকিস্তান।

হিদেমাসা মোরিতা আধঘণ্টা না যেতে জাপানকে এগিয়ে দেন। এডুকেশন সিটি স্টেডিয়ামে ৩৬ হাজার দর্শকের সামনে গোল উদযাপন করেন তিনি।

হাফ টাইমের পর দশম মিনিটে মোহাম্মদ মোহেবি সমতা ফেরান। তারপর ম্যাচের বাকি সময়ে তারা আধিপত্য ধরে রাখে। 

কিন্তু এক্সট্রা টাইমে গড়াতে যাচ্ছিল ম্যাচ। এমন সময়ে নাটকীয় ঘটনা ঘটে। কোউ ইতাকুরা বক্সের মধ্যে ফেলে দেন হোসেন কানানিজাদেগানকে। জাহানবখশ স্নায়ু ধরে রেখে পেনাল্টি থেকে গোল করেন।

শনিবার রাতেই উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিক কাতার। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে জর্ডান ও দক্ষিণ কোরিয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি