সাফ অনূর্ধ্ব-১৯  নারী চ্যাম্পিয়নশিপ

ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৫

সাফ অনূর্ধ্ব-১৯  নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে খেলতে নেমে বাংলাদেশ মোটেও সুবিধা করতে পারেনি। প্রথমার্ধে শুরুর দিকে গোল খেয়ে পিছিয়ে আছে। বিরতিতে গেছে হতাশা নিয়ে।

লিগ পর্বে ভারতের বিপক্ষে খেলা বাংলাদেশের একাদশে আজ একজন নেই। রুমা আক্তার ঢুকেছেন উমেহ্লার জায়গায়। ভারতের দলেও পরিবর্তন ছিল একটি। শাহিনার জায়গায় খেলছেন হিনা খাতুন।

বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কৃত্রিম আলোতে হাজারো দর্শকের উপস্থিতিতে শুরুটা ভালোই ছিল সাইফুল বারী টিটুর শিষ্যদের। বাংলাদেশ আক্রমণও করে শুরুতে। কিন্তু সাগরিকার ক্রস অন্য প্রান্তে কেউই জায়গা মতো রিসিভ করতে পারেনি। বরং ভারত দ্রুত খেলার গতি আয়ত্তে নিয়ে গোল করে এগিয়ে গেছে। ৮ মিনিটে  রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মধ্যমাঠের একটু ওপর থেকে নিতু লিন্ডার থ্রু থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল পেয়ে অরক্ষিত শিবানি দেবি বক্সে ঢুকে বুদ্ধিদ্বীপ্ত গোল করেন। এসময় গোলকিপার স্বপ্না রানী মন্ডল জায়গা ছেড়ে এগিয়ে আসলেও ব্লক তৈরি করতে পারেননি। শিবানি তার পাশ দিয়ে দারুণভাবে প্লেসিং করে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন।

১৭ মিনিটে শিবানি আবারও চেষ্টা করেছিলেন। কিন্তু ডান দিক দিয়ে বক্সে ঢুকে এই ফরোয়ার্ডর শট ক্রস বারের ওপর দিয়ে গেছে। বাংলাদেশ রানিংয়ে বার বার ভারতের খেলোয়াড়দের পরাস্ত করলেও দলীয় নৈপুণ্য উপহার দিতে পারেনি। নিজেদের মধ্যে সমন্বয়টা সেভাবে ছিল না। প্রতিপক্ষের বক্সে ঢোকার আগেই অনেক সময় খেই হারাতে হয়েছে।

৩৫ মিনিটে স্বপ্না রানী দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নিলেও তা ক্রস বারের ওপর দিয়ে গিয়ে সবাইকে হতাশ করেছে। দুই মিনিট পর-ই স্বপ্নার একইভাবে জোরালো শট গোলকিপার তালুবন্দি করে তাদের হতাশ করেছেন।
এখন দেখার বিরতির পর ঘুরে দাড়াতে পারে কিনা বাংলাদেশ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম