২২ মিনিটে তিন গোল করে জয়ে ফিরলো কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫

ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ের কাছে হারের পর কিছুটা চাপে ছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে আজ শনিবার প্রিমিয়ার লিগে সপ্তম ম্যাচ খেলতে এসে আবারও সমহিমায় ফিরেছে অস্কার ব্রুজনের দল। প্রথমার্ধের ২৮ মিনিটেই তিন গোল দিয়ে পুলিশ এফসিকে পরাস্ত করেছে কিংস।

শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়াম প্রথমার্ধে কিংস একচেটিয়া খেলেছে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন কার্ড সমস্যার কারণে খেলতে পারেননি। তবে তাতে কোনও প্রভাব পড়েনি ম্যাচে। ২২ মিনিটের ব্যবধানে তিন গোল করে অন্যরা ঠিকই দলকে জেতান।

ম্যাচ ঘড়ির ৬ মিনিটে কিংস প্রথম গোলের দেখা পায়। মধ্যমাঠের পেছন থেকে লং বল পেয়ে মিগেল দামাসেনো বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার রাসেল মাহমুদ লিটন এই আচমকা শট থেকে গোল হবে, তা হয়তো চিন্তা করতে পারেননি। গোলের পর তো হতভম্ব একসময় জাতীয় দলে খেলা এই গোলকিপার।

২১ মিনিটে ব্যবধান বাড়ায় কিংস। রবিনিয়োর দারুণ পাস থেকে রাকিব হোসেন বক্সে ঢুকে নিজের জায়গা ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে দারুণভাবে নিশানাভেদ করেন। ৭ মিনিট পর রবিনিয়োর বুদ্ধিদ্বীপ্ত পাসে উজবেকিস্তানের মিডফিল্ডারে আশররভ গফুরভ বল পেয়ে বক্সে ঢুকে প্লেসিং করে গোলকিপারকে পরাস্ত করেন।

দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জে শেখ  ফজলুল হকি মনি স্টেডিয়ামে শেখ জামাল ১-০ গোলে হারায় ফর্টিস এফসিকে। প্রথম ম্যাচে কোচ জুলফিকার মাহমুদ মিন্টু হার দেখেছিলেন। আজ তা হয়নি। ফয়সাল আহমেদ ফাহিম একমাত্র জয়সূচক গোলটি করেন।

মুন্সীগঞ্জে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শেখ রাসেলকে ২-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী।

কিংস ৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে চতুর্থ হার দেখা পুলিশ এফসির ৭ পয়েন্ট। শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী তৃতীয় জয়ে ৯ পয়েন্ট পেয়েছে। ফর্টিস এফসি ও শেখ রাসেলের সমান ৬ পয়েন্ট।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের