ব্রাজিলিয়ানের লাল কার্ডের ম্যাচে পয়েন্ট হারালো কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৫

আগের ম্যাচে আবাহনী ও মোহামেডান স্পোর্টিং পয়েন্ট হারিয়েছে। কিংস অ্যারেনাতেও কোনও দল জিততে পারেনি।  আবারও পয়েন্ট হারালো বসুন্ধরা কিংস। শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে করেছে ১-১ গোলে ড্র।

এই ড্রয়ের পরও শীর্ষে থেকে লিগের প্রথম পর্ব শেষ করেছে কিংস। ৯ ম্যাচে তার পয়েন্ট ২২। দুইয়ে থাকা মোহামেডানের চেয়ে এগিয়ে থাকলো পাঁচ পয়েন্টে। ১০ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে শেখ রাসেল।

কিংস অ্যারেনায় স্বাগতিকদের  সঙ্গে সমানতালে লড়াই করেছে শেখ রাসেল।  তবে ম্যাচের প্রথম সুযোগ এসেছিল কিংসের সামনেই। ১৫ মিনিটে মিতুল মারমার দারুণ দক্ষতায় পূর্ণতা পায়নি কিংসের আক্রমণ। বক্সের ভেতর থেকে দোরিয়েলতন গোমেজের গতিময় শট ফেরান তরুণ এই গোলকিপার।

তবে ৪২ মিনিটে দশ জনের দলে পরিণত অস্কার ব্রুজনের দল। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেজ। শেখ রাসেলের ডিফেন্ডার গানিউ আতান্দাকে বলের লড়াই ছাড়াই মাথা দিয়ে আঘাত করেন এই ব্রাজিলিয়ান। 

সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে দোরিয়েলতনকে লাল এবং গানিউকে হলুদ কার্ড দেন রেফারি ভুবন মোহন তরফদার। 

একটু পরেই সেরা সুযোগ নষ্ট করে শেখ রাসেল। কোডাই লিডার পাস পেয়ে শটও নিয়েছিলেন সুমন, কিন্তু তা চলে  যায় পোস্ট ঘেষে বাইরে। প্রথমার্ধের শেষ দিকে  রবিনহোর ফ্রি কিক সাইড পোস্টে লেগে ফিরে আসে।

বিরতি থেকে ফেরার পরের মিনিটেই কিংস অ্যারেনা স্তব্ধ করে এগিয়ে যায় শেখ রাসেল। মধ্য মাঠ থেকে বল নিয়ে যান সুমন রেজা, বক্সে সামনে গিয়ে পাস বাড়ান কোডাই লিডাকে, বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিং করেন জাপানিজ এই মিডফিল্ডার।

পিছিয়ে পড়া কিংস অবশ্য আক্রমণে চাপ অব্যাহত রাখে। একের পর এক আক্রমণে ফলও পেয়ে যায় দলটি। ৬৭ মিনিটে পায় ম্যাচে ফেরার সেই গোল। বক্সের বাইরে থেকে মিগেলের গতির শট মিতুল ঝাঁপিয়ে ফেরালেও গ্লাভসে নিতে পারেনি, ফিরতি বল পেয়ে অনায়াসে জালে পাঠান রাকিব হোসেন। ম্যাচে ফিরে আক্রমণে আরো চাপ বাড়ায় কিংস। 

শেষের দিকে দুই  দল সুযোগ পেয়েও গোল ব্যবধান বাড়াতে পারেনি তারা।

দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২০ মিনিটে কোনির গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৪০ মিনিটে হিগর লেইতে সমতায় ফেরানোর পর ৬৪ মিনিটে খোলমাতোভের গোল জয় নিশ্চিত করে। ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ জামাল। ৭ পয়েন্টে অষ্টম স্থানে রহমতগঞ্জ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম