রোনালদোর ৭৫০তম ক্লাব গোল

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২১:০৫

আল নাসরের জার্সিতে আরেকটি গোল করে মাইলফলক ছুঁলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রবিবার সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে তার দল।

২১তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন রোনালদো। আল শাবাবের ইয়াগো সান্তোস বক্সের মধ্যে হাত দিয়ে বল ঠেকালে রেফারি ভিএআর যাচাই করে পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে ফুটবল ক্যারিয়ারের ৮৭৭ গোল করেন সিআরসেভেন।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পথে ছিল আল নাসর। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের অষ্টম মিনিটে ইয়ানিক কারাসকো গোল শোধ দেন পেনাল্টি থেকে। বিরতি থেকে ফিরেই টালিসকা ২-১ গোলের লিড এনে দেন আল নাসরকে। কার্লোস ৬৭ মিনিটে আবার আল শাবাবকে সমতায় ফেরান।

নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে টালিসকা করেন জয়সূচক গোল। ইনজুরি টাইম ছিল ১০ মিনিটেরও বেশি। তাই এগিয়ে থাকলেও চাপে ছিল আল নাসর। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। আব্দুল্লাহ রাদিফ যোগ করা সময়ের ১২ মিনিটে লাল কার্ড দেখায় ১০ জন নিয়ে খেলা শেষ করে আল শাবাব।

এই জয়ে শীর্ষে থাকা আল হিলালের (৫৬) সঙ্গে চার পয়েন্টের ব্যবধান ঘুচিয়েছে আল নাসর। অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে তারা।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় রোনালদো লিখেছেন, ‘একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। আমরা এগিয়ে যাই, থামি না।’

আরও পড়ুন: আল নাসর ক্লাবের খবর

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম