বাংলাদেশের জার্সিতে হামজাকে পেতে সময় লাগবে: কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৬

অনেক প্রতীক্ষা আর আলোচনার পর অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ব্রিটিশ-বাঙালি ফুটবল তারকা হামজা চৌধুরীকে লাল-সবুজ জার্সিতে পাওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। জাতীয় টিম কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এই খবর মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

কাজী নাবিল বলেছেন, ‘হামজার সঙ্গে কথা চলছে জাতীয় দলে খেলানোর জন্য। তার আগ্রহ আছে। দেখি কী করা যেতে পারে। আমাদেরও আগে থেকে আগ্রহ ছিল। বাংলাদেশের জন্য তাকে খেলানোর কাছাকাছি আমরা। তবে একটু সময় লাগবে। এর জন্য অনেক নিয়মের মধ্যে যেতে হচ্ছে। হয়তো ফিফার জুন উইন্ডোর আগে ভালো কিছু হতে পারে।'

যুক্তরাজ্যে জন্ম নিলেও হামজা গ্রেনাডিয়ান ও বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি বাংলাদেশের জন্য খেলার আগ্রহ প্রকাশের পর থেকে বাফুফে কর্তৃপক্ষ তাকে পাওয়ার সর্বাত্মক চেষ্টা শুরু করে। কিন্তু ২৬ বছর বয়সী লিস্টার সিটি মিডফিল্ডার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিলেন না। বর্তমানে ওয়াটফোর্ডে ধারে খেলা এই ফুটবলার অন্য সুযোগ খুঁজছিলেন।

বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আশাবাদী, 'হামজাকে পেতে কাজ চলছে। আমরা আশাবাদী।'

আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এ জন্য সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবে দল।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী