হামজা একসময় বাংলাদেশ দলে খেলবে: কাবরেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৮আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৩

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরীকে লাল-সবুজ জার্সিতে খেলানোর জন্য চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক’দিন আগে বাফুফের অন্যতম সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এই ফুটবলারকে নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাও শোনালেন আশাবাদী হওয়ার মতো কথা।

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ সামনে রেখে হামজাকে দলভুক্তকরণ নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। যদিও সেই গুঞ্জন এবারও সত্যি বলে প্রমাণিত হয়নি। তবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার কথা থেকে জানা গেলো, এই সম্ভাবনা একদিন সত্যি হতে পারে।

২০১৫ সালে লেস্টার সিটিতে যোগ দেওয়া হামজা পরের বছর ধারে যোগ দেন বার্টন অ্যালিবয়নে। সেখানে কাটান ২০১৭ সাল পর্যন্ত। গত মৌসুম থেকে ওয়াটফোর্ডে ধারে খেলে যাচ্ছেন।

বাফুফে ভবনে বৃহস্পতিবার সৌদি আরবের ক্যাম্প, বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে ফিলিস্তিন ম্যাচ ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের কোচ। সেখানে ওঠে হামজার প্রসঙ্গ। এই স্প্যানিশ কোচ অবশ্য ২৬ বছর বয়সী হামজাকে নিয়ে আশাবাদী কথা শুনিয়েছেন, ‘আমি মনে করি (এ বিষয়ে) আমাদের ইতিবাচক থাকতে হবে। ফুটবল ফেডারেশনের ম্যানেজমেন্ট এ বিষয়ে আমার চেয়ে অবশ্যই বেশি ভালো বলতে পারবে এবং হ্যাঁ, এই উইন্ডোতে সে বাংলাদেশের হয়ে খেলবে কি খেলবে না; এ বিষয়টি হয়তো অতটা প্রাসঙ্গিক নয়। কিন্তু এই সম্ভাবনা আজ হোক, কাল হোক, এক সময় সত্যি হলেও হতে পারে এবং আমাদের এ বিষয়ে খুবই ইতিবাচক থাকতে হবে। আশা করি জাতীয় দল তার মতো খেলোয়াড় পাবে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক