মঙ্গলবার শুরু কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৪, ১৮:০১আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০০:২৫

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের(বিএসজেএ) ব্যবস্থাপনায় আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। বাফুফে ভবন সংলগ্ন টার্ফে এই প্রতিযোগিতা চলবে ৯ মার্চ পর্যন্ত।

এবারও ৩২টি মিডিয়া হাউজ ৮ গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলবে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। এরপরেই  সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট  শেষ হবে।

টুর্নামেন্টের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন এবং সংবাদ সম্মেলন  রবিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে  হয়। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সহকারী বিপণন কর্মকর্তা তেহসিনা খানম ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।

তেহসিনা খানম বলেন, ‘বিএসজেএ’র সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় তিন দশকের। আশা করি সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রেখে সমান তালে চলতে পারবে বিএসজেএ ও কুল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবার জন্য শুভকামনা থাকবে। আয়োজন সফল ও সুন্দর হোক।’

জাহিদ হাসান এমিলি বলেন, ‘সাংবাদিকরা সারাবছর সব ধরনের খেলাধুলা কাভার করেন। তাদের নিজেদের টুর্নামেন্ট নিশ্চিতভাবেই খুব আকর্ষণীয় একটি বিষয়। অতীতেও আমি মাঠে বসে এই টুর্নামেন্টের খেলা দেখেছি। আশা করছি, এবারও মাঠে বসে সবার খেলা উপভোগ করবো।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসজেএ’র সাধারণ সম্পাদক  মো. আনিসুর রহমান, টুর্নামেন্টের চেয়ারম্যান রায়হান আল মুঘনি, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান বাবু।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি