চ্যাম্পিয়নস লিগ

শঙ্কা কাটিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২৪, ০৮:৩৮আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৮:৩৮

আরবি লাইপজিগকে ১-০ গোলে হারিয়ে জার্মানি থেকে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতেও জার্মান ক্লাবের সঙ্গে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। লাইপজিগ একাধিক সুযোগ নষ্ট না করলে কার্লো আনচেলত্তির দলকে খারাপ কিছু দেখতে হতো। শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ১৪ বারের চ্যাম্পিয়নরা।

শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১-১ গোলের ড্র করেছে রিয়াল ও লাইপজিগ। দুই লেগে ২-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে স্প্যানিশ জায়ান্টরা।

লাইপজিগ তুলনামূলকভাবে এগিয়ে ছিল। একাধিক সুবর্ণ সুযোগ তারা নষ্ট করে। তবে দ্বিতীয়ার্ধে রিয়াল তাদের আক্রমণের ধার বাড়ায়। তার ফল পেয়ে যায় এক ঘণ্টার কিছুক্ষণ পর।

জুড বেলিংহ্যামের পাস থেকে ৬৫তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে লিড নেয় রিয়াল। কিন্তু তিন মিনিট পর লাইপজিগ তাদের অধিনায়ক উইলি ওরবানের হেড গোলে সমতায় ফেরে।

ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় অ্যাওয়ে গোলের মূল্য নেই। তবে প্রথম গোল জার্মান ক্লাবকে ভালোভাবে উজ্জীবিত করেছিল। আরেকটি গোল করতে পারলে লাইপজিগ ম্যাচটা অতিরিক্ত সময়ে নিতে পারতো। সেই উদ্দেশ্যে বাকি সময় তারা খেলেছে। সুযোগও পেয়েছিল গোলের। যোগ করা সময়ে দানি ওলমোর একটি শট তো ক্রসবারে লাগলো। 

তারও আগে ওরবান দুইবার গোলবারের পাশ দিয়ে বল মারেন।

রিয়াল গোলকিপার আন্দ্রি লুনিনকেও কৃতিত্ব দেওয়া যায়। প্রথম লেগে একাধিক সেভে দলকে বাঁচান তিনি। ঘরের মাঠেও লাইপজিগের তিনটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন।

এনিয়ে গত ১৪ বছরে ১২তম কোয়ার্টার ফাইনালে উঠলো রিয়াল। এই সময়ে তারা পাঁচটি শিরোপা জিতেছে। এবার ১৫তম চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের পথে আরেকটি ধাপ এগিয়ে গেলো মাদ্রিদ ক্লাব। আগামী ১৫ মার্চ হবে কোয়ার্টার ফাইনালের ড্র।

এরই মধ্যে পিএসজি, ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ শেষ আটের টিকিট নিশ্চিত করেছে। বাকি দলগুলো চূড়ান্ত হবে আগামী সপ্তাহের খেলা শেষে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম