মেয়েদের সাফে আবার বাংলাদেশ-ভারত ফাইনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৪, ১৮:২৩আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৮:২৩

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে লাল সবুজ দলের প্রতিপক্ষও ঠিক হয়ে গেলো বৃহস্পতিবার। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে নেপালকে উড়িয়ে ফাইনালের মঞ্চে উঠেছে ভারত।

এনিয়ে মাসখানেকের মধ্যে দ্বিতীয়বার মেয়েদের সাফে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ সাফে ঘটনাবহুল ম্যাচে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বৃহস্পতিবার স্বাগতিক নেপালকে ১০-০ গোলে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত।

প্রতিযোগিতা থেকে ছিটকে গেলো নেপাল ও ভুটান। ভুটানের বিপক্ষে রাউন্ড রবিন লিগে পাওয়া ৩-০ গোলের জয়টি সান্ত্বনা হয়ে থাকলো স্বাগতিকদের জন্য। 

রাউন্ড রবিন লিগে তিন ম্যাচের দুটিতে জিতেছে ভারত। তাদের একমাত্র হার বাংলাদেশের বিপক্ষে। টানা তিন জয়ের সুযোগ আছে বাংলাদেশের সামনে। আগের দুই ম্যাচে হেরে আসা ভুটানের বিপক্ষে শুক্রবার খেলবে সাইফুল বারী টিটু দল।

আগামী ১০ মার্চ শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। 

/টিএ/এফএইচএম/

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম