মেসি-সুয়ারেজের গোলে হার এড়ালো মায়ামি

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২৪, ১০:৪৮আপডেট : ০৩ মে ২০২৪, ১৫:২৪

শুরুতেই একটি গোল হজম করলো ইন্টার মায়ামি, বিরতির পর আরেকটি। ন্যাশভিলে ঘরের মাঠে তাদের ওপর ছড়ি ঘুরাতে থাকে। কিন্তু দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ হাল ছাড়েননি। বার্সেলোনার সাবেক দুই ফরোয়ার্ডের গোলে হার এড়ালো মায়ামি। শুক্রবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ২-২ গোলে ড্র করেছে তারা।

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে দারুণ অভিষেক হলো মেসির। শেষ ষোলোর প্রথম লেগে দুই গোলে পিছিয়ে পড়েছিল তার দল মায়ামি। সেখান থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড দলকে টেনে তোলেন একটি গোল করে। যোগ করা সময়ে সুয়ারেজ গোল করলে ন্যাশভিলেকে জয়বঞ্চিত করে তারা।

ম্যাচের চতুর্থ মিনিটে জ্যাকব শ্যাফেলবার্গ সতীর্থের পাসে বক্সের মধ্যে থেকে জাল কাঁপিয়ে ন্যাশভিলেকে এগিয়ে দেন। বিরতির পর প্রথম মিনিটে তার আরেক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। 

ছয় মিনিট পর সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ের ভাসানো শটে জাল কাঁপান মেসি। ৮৩ মিনিটে ন্যাশভিলে স্কোর বাড়িয়ে নেয় ৩-১ গোলে। কিন্তু মায়ামির কপাল ভালো, ভিএআরে গোলটি বাতিল হয়। তারপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে হেড করে উরুগুয়ান স্ট্রাইকার জাল কাঁপান। এনিয়ে দুই ম্যাচে তিন গোল সুয়ারেজের। আর মেসি চার ম্যাচে করলেন চতুর্থ গোল।

প্রতিপক্ষের মাঠে দুই গোল করায় কিছুটা এগিয়ে থাকলো তারা। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় লেগে ঘরের মাঠে ন্যাশভিলেকে স্বাগত জানাবে মায়ামি।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম