বদলি হয়েও মেসিহীন মায়ামিকে জেতালেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৪, ১১:০৭আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১১:৩৭

মেসিকে ছাড়া কী অবস্থা হয় সেটা আগেও টের পেয়েছে ইন্টার মায়ামি। চোটের কারণে দলে নেই তিনি। তার পরেও ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে তারা। মেজর লিগ সকারে মায়ামির জয়ে সবচেয়ে বড় অবদান লুই সুয়ারেজের। বেঞ্চ থেকে খেলতে নেমে জোড়া গোল করেছেন তিনি। 

মেসিকে ছাড়া সর্বশেষ সাত ম্যাচেই জয় পেতে ব্যর্থ হয়েছে তারা। কোচ মার্টিনো তার পরেও সুয়ারেজ, জর্ডি আলবাদের বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। সাবেক বার্সা সতীর্থদের মধ্যে শুধু মিডফিল্ডার সের্হিও বুসকেৎজ এদিন শুরুর একাদশে খেলেছেন। তাতে অঘটনের শঙ্কাতে পড়তে যাচ্ছিল তারা! ১৪ মিনিটে ডিসি ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন স্ট্রাউড। তাদের অগ্রগামিতা অবশ্য স্থায়ী ছিল মাত্র দশ মিনিট। সুয়ারেজের বদলে আক্রমণে নেতৃত্ব দেওয়া লিওনার্ডো কাম্পানা সমতা ফেরান ২৪ মিনিটে। 

ভাগ্য বদলাতে সুয়ারেজকে অবশেষে নামানো হয় ৬২ মিনিটে। দশ মিনিট বাদেই স্কোর ২-১ করেন তিনি। কাম্পানার ক্রস থেকে জাল কাঁপিয়ে ব্যবধান বাড়িয়েছেন। ৮৫ মিনিটে আরও একটি গোল করে মায়ামির সুনিশ্চিত করেছেন তিনি-ই। তাতে মেজর লিগ সকারে সুয়ারেজের দারুণ নৈপুণ্য অব্যাহত রয়েছে। ৭ ম্যাচে সব মিলিয়ে ৬ গোল করেছেন। অন্তিম মুহূর্তে মায়ামি খেলোয়াড়কে ফেলে দিয়ে দশ জনের দলে পরিণত হয় ডিসি ইউনাইটেড। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রো সান্তোস। 

/এফআইআর/       
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি