কুয়েতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জামালদের সঙ্গে সেলফি তোলার হিড়িক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২৪, ১৯:৫৩আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৯:৫৪

বিশ্বকাপ বাছাইয়ে ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আজ রবিবার ম্যাচের ভেন্যু কুয়েতে পৌঁছেছে জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ সময় সন্ধ্যায় কুয়েতে পা রেখে প্রবাসী বাঙালিদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা পেয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তাদের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়েছিল ভক্তদের মাঝে।

ম্যাচ সামনে রেখে সৌদি আরবের তায়েফ সিটিতে এবারও প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। কুয়েত যাওয়ার আগে কোচ কাবরেরার কণ্ঠে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি ঝরলো।

সৌদি আরবের আবাসিক ক্যাম্প করে কাবরেরা খুশি, 'প্রত্যাশা অনুযায়ী সৌদি আরবের ক্যাম্পে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এখানে ক্যাম্প করার সুযোগ পেয়ে আমরা খুশি ছিলাম, গত বছরও আমরা এখানে ক্যাম্প করেছিলাম। বছর জুড়ে যে ধারণা নিয়ে কাজ করেছি, সেটার উন্নতির জন্য এখানকার সুযোগ সুবিধা ভালো। নতুন খেলোয়াড়দের জন্য এ বছরের ভিত তৈরি করে দেবে এই ক্যাম্প।'

প্রস্তুতি ছাড়াও সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলা হয়েছে। সুদানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটি হয়েছিল গোলশূন্য ড্র, দ্বিতীয়টিতে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এই ফল ফিলিস্তিনের বিপক্ষে কাজে দেবে বলে কাবরেরা জানালেন, 'আবাসান, খাবার, জিমনেশিয়াম, আতিথেয়তা- সবকিছুই দারুণ ছিল। প্রতিদিন আমরা খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে বসেছি, টিম মিটিং করেছি। খেলোয়াড়ের সঙ্গে ভাবনা, মতামত ভাগাভাগি করেছি। সুদানের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি, যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী