ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৪, ০৯:০০আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৯:০০

এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুর্ভাগ্য ম্যাচ দুটিতে অধিনায়ক লিওনেল মেসিকে পাচ্ছে না তারা। ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী। 

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে খেলতে গিয়ে মেসি ইনজুরিতে পড়েছেন। যার ফলে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির হয়ে তার মাঠে নামা হয়নি। তখন কোচ জেরার্ডো মার্টিনো বলেছিলেন, সপ্তাহ অনুযায়ী মেসির অবস্থা মূল্যায়ন করা হবে। 

অথচ দুটি প্রীতি ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল তাতে ৩৬ বছর বয়সী তারকার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। শেষ পর্যন্ত সোমবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন নতুন তথ্যে তার না খেলার বিষয়টি জানিয়েছে। আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় এল সালভাদরের মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চার দিন পর লস অ্যাঞ্জেলসে মুখোমুখি হবে কোস্টা রিকার।     

এরই মধ্যে ম্যাচ খেলতে আর্জেন্টাইন খেলোয়াড়রা ফিলাডেলফিয়ায় চলে এসেছেন। যাদের মধ্যে অন্যতম ম্যানচেস্টার সিটির হুয়ান আলভারেজও। বাকিদের মঙ্গলবারের মধ্যে যোগ দেওয়ার কথা। দুটি ম্যাচই কোপা আমেরিকাকে সামনে রেখে আর্জেন্টিনার প্রস্তুতিতে সহায়তা করবে। আর্জেন্টিনা এরই মধ্যে ইনজুরিতে পাউলো দিবালা ও মিডফিল্ডার এজেকুয়েল প্যালাসিওসকেও হারিয়েছে।  

/এফআইআর/  
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে