ইতালিতে ধর্ষণের ঘটনায় ব্রাজিলে জেল খাটতে হবে রবিনহোকে

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৪, ১২:৩৮আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:৪৫

সংঘবদ্ধ ধর্ষণে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রবিনহোকে ৯ বছরের জেল দিয়েছিল ইতালির আদালত। একই সাজা নিজ দেশ ব্রাজিলেও খাটতে হবে কিনা সেই রায়ের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব জাস্টিস (এসটিজে) একই রায় বহাল রেখেছে। অর্থাৎ নিজ দেখে ওই জেলের সাজা তাকে খাটতেই হবে।  

সাধারণত সংবিধানের বাইরের বিষয় ব্রাজিলের এই শীর্ষ আদালতেই সমাধান হয়ে থাকে। রবিনহোর ব্যাপারে ভোটাভুটিতে বেশির ভাগই এই রায় দেন যে, ইতালির সাজা ব্রাজিলেও বৈধ।         

ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে রবিনহোকে কারাদণ্ডের শাস্তি ঘোষণা করে ইতালির আদালত। তার পর ২০২২ সালে সেটি অনুমোদন করে ব্রাজিলেও তা কার্যকরের অনুরোধ জানায় তারা। 

রবসন ডি সুজা; যিনি রবিনহো নামেই জনপ্রিয়তা অর্জন করেছেন, ধর্ষণের অভিযোগে শাস্তি পেলেও মুক্ত জীবন যাপন করে যাচ্ছিলেন। ধর্ষণের যে ঘটনাটা ঘটেছে সেটা ২০১৩ সালের। মিলানের নাইটক্লাবে আলবেনীয় এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। যে ৬জনের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে তার মধ্যে অন্যতম ছিলেন রবিনহো। ওই সময় তিনি এসি মিলানে খেলতেন। 

এই ঘটনায় ইতালির সর্বোচ্চ আদালতও তার ৯ বছরের শাস্তির সাজা বহাল রাখে। পরে ইতালিয়ান প্রসিকিউটররা তা বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু এসবক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় কোনও নাগরিককে হস্তান্তর করে না ব্রাজিল। তাই ইতালিয়ান কর্তৃপক্ষ অনুরোধ জানায় রবিনহোর শাস্তিটা যেন তার দেশেই কার্যকর করা হয়। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম