বিশ্বকাপ না জিতলে আমি হয়তো জাতীয় দল ছেড়ে দিতাম: মেসি

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ১২:১৩আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৩:২০

২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে দুর্ভাগ্যজনক হারের পর জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন লিওনেল মেসি। অবশ্য টিম ম্যানেজমেন্টের অনুরোধে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন কয়েক মাস পরই। ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, ২০২২ সালে কাতার বিশ্বকাপে ট্রফি না জিতলে হয়তো আর্জেন্টিনার জার্সি-বুট সারাজীবনের জন্য তুলে রাখতেন।

বিগ টাইম পডকাস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন মেসি। বিশ্বকাপে ভিন্ন কিছু হলে সম্ভবত আর কখনও জাতীয় দলের হয়ে খেলতেন না।

মেসি বলেছেন, ‘বিশ্বকাপ জেতা ছিল আমাদের, আমাদের পরিবার ও পুরো দেশের জন্য জাদুকরী ব্যাপার। এটা আমাদের জীবনের অবশিষ্ট সময়েও সঙ্গী হয়ে থাকবে। আমরা যদি বিশ্বকাপ জিততে না পারতাম আমি হয়তো জাতীয় দল ছেড়ে দিতাম। সৌভাগ্যবশত এটা হলো এবং আমরা আর্জেন্টিনাকে আরেকটি শিরোপা দিলাম।’

আগামী জুনে ৩৭ বছর পূর্ণ হবে মেসির। বয়স বাড়তে থাকলেও যতদিন ফিট থাকবেন, খেলে যেতে চান। অবসর ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘যে মুহূর্তে মনে হবে আমি আর পারফর্ম করতে পারছি না, আমি উপভোগ করছি না কিংবা আমার সতীর্থদের সাহায্য করতে পারছি না (তখন আমি অবসর নিবো)।’

তিনি আরও বলেন, ‘আমি খুবই আত্মসমালোচক। আমি জানি কখন আমি ভালো করছি, কখন করছি না, কখন আমি ভালো খেলি, কখন আমি বাজে খেলি। যখন আমার মনে হবে এই পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে, আমি আমার বয়সের কথা না ভেবেই সেটা করবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস