ইনজুরি টাইমে লিড নিয়েও জিততে পারেনি ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ০৯:৪২আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৯:৪২

প্রথম অর্ধে ব্রেন্টফোর্ড ম্যানইউর ওপর অবিশ্বাস্য চাপ তৈরি করেছিল। গোল না পাওয়া ছিল তাদের জন্য দুর্ভাগ্য। বিরতির পর ম্যানইউ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু ৯০ মিনিটের খেলায় কেউ গোল করতে পারেনি। ইনজুরি টাইমে ৯৬তম মিনিটে জাল কাঁপিয়ে ম্যানইউ নাটকীয় জয়ের আভাস দেয়। কিন্তু ৯৯তম মিনিটে সমতা ফিরিয়ে তাদের চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা লাভের আশায় পানি ঢালে ব্রেন্টফোর্ড।

শনিবার জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে দুই দল। ২৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ছয়ে ম্যানইউ। চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার স্থানে থাকা চতুর্থ দল অ্যাস্টন ভিলার পয়েন্ট এক ম্যাচ বেশি খেলে ৫৯।

প্রথম অর্ধে ব্রেন্টফোর্ডের টনি ও মাথিয়াস জর্গেনসেনের শট পোস্টে লাগে। আরও কয়েকটি সুযোগ নষ্ট করে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

বিরতির পর ইউনাইটেডের খেলার মান কিছুটা উন্নত হয়। রাসমুস হয়লুন্দকে শক্ত হাতে ব্যর্থ করেন মার্ক ফ্লেক্কেন।

পরে ব্রেন্টফোর্ড আবারও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি। অফসাইডে টনির গোল বাতিল হয়। ব্রায়ান এমবেউমোর ভলি লাগে বারে।

দুই দলকে হতাশ করে ম্যাচ যোগ করা সময়ে পৌঁছায়। তারপর কাসেমিরোর পাস থেকে মাউন্ট ফ্লেক্কেনকে পরাস্ত করে নিজের প্রথম ইউনাইটেড গোল করেন।

তবে যোগ্য দল হিসেবে পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড। নরওয়ে ডিফেন্ডার আজেরের স্ট্রাইক জাল কাঁপায়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের