না খেলেও ট্রফি হাতে নিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৪, ১৪:৫৭আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৪:৫৭

ইনজুরিতে আক্রান্ত নেইমার আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সতীর্থদের সাফল্য দেখলেন দর্শক সারিতে বসে থেকে। তবে ট্রফি উৎসবের অংশীদার হতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বৃহস্পতিবার সৌদি সুপার কাপ ফাইনালে করিম বেনজেমার আল ইত্তিহাদকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তার দল আল হিলাল। এই মৌসুমে চার ট্রফি জয়ের মিশনে প্রথম ধাপ ফেললো তারা।

রিয়াদ জায়ান্টের এটাই মৌসুমের প্রথম ট্রফি। সাত ম্যাচ হাতে রেখে সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে তারা। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ও সৌদি কিংস কাপের সেমিফাইনালেও আছে আল হিলাল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শীর্ষস্তরের দল হিসেবে টানা জয়ের বিশ্ব রেকর্ড ৩৪ ম্যাচে বাড়িয়ে রাখলো তারা।

নেইমারের স্বদেশী ম্যালকম জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন। এছাড়া সালিম আল দাওসারি ও নাসের আল দাওসারি করেন গোল।

ম্যালকম বলেছেন, ‘এটা ছিল কঠিন খেলা এবং আমি দুটি গোল করতে পেরে খুব খুশি। মৌসুমে প্রথম শিরোপা পেয়ে আমরা খুশি, কিন্তু আমরা আরও ট্রফি চাই।’

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম