মায়োর্কার মাঠে রিয়ালের কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ০১:৫৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৭:৫৩

ম্যানসিটির মাঠে আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ  চ্যাম্পিয়নস লিগের শেষ আটের দ্বিতীয় লেগের আগে লা লিগায় মূল খেলোয়াড়দের বিশ্রাম দেন কার্লো আনচেলত্তি। মায়োর্কার মাঠে এজন্য জিততে ভুগেছে রিয়াল। 

শুয়োমেনির একমাত্র গোলে কষ্ট করে জিতলো মাদ্রিদ ক্লাব। এই ম্যাচ ১-০ গোলে জিতে ১১ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকলো তারা। ৭৮ পয়েন্ট তাদের, চিরশত্রু বার্সার বিপক্ষে আগামী সপ্তাহে এল ক্লাসিকো আয়োজন করবে তারা।

শুয়োমেনির ৪৮তম মিনিটে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে জোরালো শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।

ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও টনি ক্রুসকে বিশ্রাম দেওয়ার পাশাপাশি নাচো ও এন্টনি রুডিগারকে শুরুর একাদশে রাখেন কোচ। শুয়োমেনি ম্যানসিটি ম্যাচে নিষিদ্ধ।

জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। বেলিংহ্যামের শট ক্রসবারে আঘাত করে প্রথমার্ধে। দিয়াজ বেশ কাছ থেকে শট নিয়েও জাল কাঁপাতে ব্যর্থ হন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক