ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ১১:৪০আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৬

আটালান্টার মাঠে ১-০ গোলে জিতেছে লিভারপুল। তবুও বিদায়ের যন্ত্রণা পেতে হয়েছে তাদের। কোয়ার্টার ফাইনালে দুই লেগের অগ্রগামিতায় ৩-১ গোলে তাদেরকে হটিয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে ইতালিয়ান ক্লাব। তবে এই ব্যর্থতায় হতাশায় ভাসছেন না ইংলিশ ক্লাব কোচ ইয়ুর্গেন ক্লপ। তার মতে, এই বিদায়ের কারণে এখন প্রিমিয়ার লিগে ফোকাস করতে পারবে দল।

ক্লপ বলেছেন, 'আমরা সেমিফাইনালে যেতে না পারায় কষ্ট হচ্ছে, কিন্তু হতাশ কিংবা ক্রুদ্ধ হইনি। আমরা এখন প্রিমিয়ার লিগে ফোকাস করবো। সেটাই আসল ব্যাপার।'

তিনি আরও বলেন, 'সামনে কয়েকদিন বিশ্রাম পাবো। তারপর ফুলহ্যামের সঙ্গে ম্যাচ আছে, যেটা কঠিন হবে। আমরা আমাদের সবটুকু দিবো।'

লিগে আর্সেনালের সমান ৭১ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। দুই পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে ম্যানসিটি।

সালাহর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও কথা বলেন ক্লপ, 'সে যে পেনাল্টি গোল করলো, সেটা দুর্দান্ত। দ্বিতীয় সুযোগ মিস করাটা দুর্ভাগ্যজনক। এমনটা যে কোনও ফরোয়ার্ডের ক্ষেত্রে হয়। আমি উদ্বিগ্ন নই।'

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে