পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতলো ইন্টার মিলান 

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪, ০৯:৩১আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১০:২৭

পাঁচ ম্যাচ বাকি থাকতেই সিরি আ’র শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে অনতিক্রম্য লিডের জন্ম দিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। 

ডার্বির কথা এলে সর্বশেষ পাঁচ ম্যাচে ছিল ইন্টারের আধিপত্য। এবারও তার ব্যতিক্রম হয়নি। লিগে এই মৌসুমে একবার মাত্র হার দেখা দলটি দুইয়ে থাকা মিলানের চেয়ে ১৭ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষে রয়েছে। ইন্টারের সংগ্রহ ৮৯ আর মিলানের ৬৯। 

১৮ মিনিটে ফ্রান্সেসকো আসের্বির হেডে লিড পায় ইন্টার। বিরতির চার মিনিট পর মার্কাস থ্যুরামের নিচু শট থেকে আসা গোলটি ছিল তাদের জয়ের জন্য যথেষ্ট। শেষ দিকে ৮০ মিনিটে মিলানের হয়ে একটি শোধ দেন ফিকায়ো তোমোরি। তবে সমতাসূচক গোলের আর দেখা পায়নি তারা। 

ডার্বি ম্যাচ হওয়ায় অপ্রীতিকর ঘটনা যে ছিল না এমন নয়। স্টপেজ টাইমে কিছুটা উত্তেজনা ছড়ায় মাঠে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টারের ডেনজেল ডামফ্রিস ও মিলানের থিও হের্নান্দেস। কয়েক মিনিট বাদে ৯ জনের দলে পরিণত হয় মিলান। উগ্র আচরণের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কালাব্রিয়া।    

ইন্টারের এটি ২০তম সিরি আ’ শিরোপা। সর্বশেষটি এসেছিল ২০২১ সালে। তার পর ২০২২ সালে এসি মিলান ও গত বছর জেতে নাপোলি। ২০২১ সালে ইন্টারের দায়িত্ব নেওয়া সিমোন ইনজাগির কোচ হিসেবে এটি প্রথম শিরোপা। দলটির অধিনায়ক লাউতারো মার্তিনেজ শিরোপা নিশ্চিত করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, ‘মনে হচ্ছে কেঁদে দিবো। আমরা অনেক পরিশ্রম করেছি। এই বাধভাঙা আনন্দ আমাদের প্রাপ্য।’   

 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি