২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ এপ্রিল ২০২৪, ১৭:৩৫আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৮:৩১

শক্তির মাপকাঠিতে শেখ জামালের চেয়ে খুব বেশি এগিয়ে নেই পুলিশ এফসি। কিন্তু ফেডারেশন কাপে মাঠের লড়াইয়ে তারা ২৩ মিনিটেই ফল নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালে শেখ জামালকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে পুলিশ। 

মঙ্গলবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথমার্ধে পুলিশ রাজত্ব করেছে। ম্যাচ ঘড়ির প্রথম ২৩ মিনিটে তিন গোল আদায় করে জামালকে ব্যাকফুটে ফেলে দেয়।

শুরুর ২ মিনিটে পুলিশ এগিয়ে যায়। মোহাম্মদ মিঠুর ফ্রি কিক থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার জাবোখির সখিমভ দারুণ হেডে গোল করেন। গোলকিপার লাফিয়ে উঠে হাত দিয়ে বল আটকে দেওয়ার চেষ্টা করলেও পারেননি।

৬ মিনিট পর পুলিশ ব্যবধান বাড়িয়ে নেয়। বাঁ প্রান্ত থেকে ভেনেজুয়েলার ফরোয়ার্ড মরিলো জিমেনেজ একজনকে ডজ দিয়ে ক্রস ভাসান, তা থেকে শাহ কাজেম দারুণ দক্ষতায় লাফিয়ে উঠে পা বাড়িয়ে বল জড়িয়ে দেন জালে।

২৩ মিনিটে ব্যবধান ৩-০ হয়। শাহেদ মিয়ার ক্রসে আজমত আব্দুল্লায়েভ ব্যাকহিল থেকে নিশানাভেদ করেন।

বিরতির পর আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর খেলা হয়েছে। তবে কোনও দলই গোল পায়নি।

৬৩ মিনিটে জামাল ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিল। শাখজদ সেমানভের ফ্রি কিক রাসেল মাহমুদ লিটন বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন। ৬৮ মিনিটে পুলিশের জিল্লুর রহমানের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

৮৬ মিনিটে জামালের আবু তোরের ফ্রি কিক ক্রসবারের কোণা ঘেষে গেলে ফেডারেশন কাপে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে