বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ০১:৩৪আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৫

চলতি মৌসুমের মাঝপথে বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। তার বিদায় রাঙাতে শিষ্যরাও নিজেদের উজাড় করে দিচ্ছিলেন। তবে শেষদিকে ছন্দহীন, তাতে খালি হাতে বিদায় নেওয়ার উপক্রম হয়েছিল জাভির। কিন্তু এখানেই শেষ নয়। আবার নতুন চ্যালেঞ্জ নিতে বার্সার সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

কোচ হয়ে আরও এক মৌসুম বার্সার সঙ্গে থাকছেন জাভি, এমন খবর জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো। ফুটবলে দলবদলের নির্ভরযোগ্য খবর প্রচারে সুবিদিত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলেছেন একই কথা।

রোমানোর তথ্য অনুযায়ী, বুধবার বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তের সঙ্গে বৈঠক করে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক মিডফিল্ডার। লাপোর্তা কয়েক মাস ধরেও জাভির মন পাল্টানোর চেষ্টা করছেন। অবশেষে রাজি করাতে পেরেছেন। ক্লাবের চূড়ান্ত প্রস্তাবনায় সন্তুষ্ট হয়েছেন জাভি। এবার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় বার্সা ভক্তরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম