২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ এপ্রিল ২০২৪, ২০:২০আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২০:৩১

দুজনেই বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম তারকা। একজন মিডফিল্ডার মামুনুল ইসলাম, আরেকজন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। বিকেএসপিতেও পড়েছেন একসঙ্গে। ফুটবলে হাতেখড়ি সেখানেই। এরপর ক্লাব কিংবা জাতীয় দলে অনেক সময় একসঙ্গে খেলেছেন। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট আছে এখনও। ২৬ বছরের সেই বন্ধুত্ব নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ স্মৃতিচারণ করেছেন। 

সেখানে বলেছেন, ‘২৬ বছর আমাদের বন্ধুত্ব। এত দিনে আমাদের সম্পর্কে কোনও দিন ঝগড়া হয়নি। মান অভিমান হয়তো মাঝে-মধ্যে হয়েছে। সেটা দুদিনের বেশি থাকেনি। আমার রাগ একটু বেশি। এটা ও জানে। ও অনেক ঠান্ডা প্রকৃতির। আমার রাগ হ্যান্ডেল করতে পারে। তাই আমাদের বন্ধুত্ব আগের মতোই আছে। আর যতদিন থাকবো একসঙ্গে থাকবো। সবাই দোয়া করবেন।’

এমিলি ফুটবল ছেড়েছেন আগেই। মামুনুল জাতীয় দলে না খেললেও ঘরোয়া ফুটবলে ফর্টিস এফসিতে খেলছেন।  

/টিএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী