বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, ১৮:২১আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৮:২১

ইংল্যান্ড থেকে জার্মানিতে পা রাখলেও হ্যারি কেইনের পারফরম্যান্সের ধার এতটুকু কমেনি। অভিষেকে বাজিমাত করেছেন তিনি গোলের পর গোল করে। কিন্তু এই অধ্যায়ের শুরুটা রাঙাতে পারেননি ট্রফি জিতে। বুন্দেসলিগায় টানা ১১ বছরের শ্রেষ্ঠত্ব হারিয়েছে বায়ার্ন মিউনিখ। তবে শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত রেকর্ডে চোখ রাখছেন থ্রি লায়ন অধিনায়ক।

শনিবার বুন্দেসলিগায় আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বায়ার্নের জয়ে জোড়া গোল করেছেন কেইন। এখন এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড করতে চান তিনি। অবশ্য নিজের ক্লাব ক্যারিয়ারে এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড হয়ে গেছে তার। ৩০ বছর বয়সী স্ট্রাইকার বায়ার্নের হয়ে করেছেন ৪২ গোল। ২০১৭-১৮ মৌসুমে টটেনহ্যামের জার্সিতে ৪১ গোল ছিল আগের সেরা।

ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে এদিন ৯ গজ দূর থেকে প্রথম গোলটি করেন কেইন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে আবার জাল কাঁপান। তাতে করে ক্লাব ও দেশের হয়ে ৪০০ গোলের ক্লাবে নাম লিখলেন তিনি। লিগে তার গোল ৩৫টি।

বুন্দেসলিগার মৌসুম শেষ হতে বাকি আর তিন ম্যাচ। রবার্ট লেভানডোভস্কির এক মৌসুমে ৪১ গোলের রেকর্ড থেকে আর ছয় গোল দূরে কেইন। এই চ্যালেঞ্জ কঠিন মনে করলেও আশাবাদী ইংলিশ তারকা, ‘এটা সম্ভব। তবে অবশ্যই আমাকে তাড়াতাড়ি করতে হবে। হয়তো সামনের সপ্তাহে কিছু গোল করতে পারবো। হাতছোঁয়া দূরত্বে আছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের