ম্যানসিটিকে আরও পেছনে ফেললো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, ২১:১২আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২১:৩৪

টটেনহ্যাম হটস্পারের মাঠে দাপট দেখিয়ে তিন গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। কিন্তু দুই গোল হজম করে অস্বস্তিতে পড়েছিল তারা। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেলো গানাররা।

হোয়াইট হার্ট লেনে ৩-২ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। তাতে শিরোপার লড়াইয়ে ম্যানসিটিকে আরও পেছনে ফেললো গানাররা। সিটির চেয়ে দুই ম্যাচ বেশি খেলে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। চার পয়েন্ট পেছনে থেকে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে ম্যানসিটি (৭৬)।

টটেনহ্যাম শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল। এমনকি ব্যস্ত রেখেছিল আর্সেনালের ডিফেন্ডারদের। যদিও সেভাবে আক্রমণে যেতে পারেনি তারা। উল্টো গোল হজম করে তারা ১৫ মিনিটে।

কর্নার থেকে উড়ে আসা বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন পিয়েরে এমিল হোজবার্গ। কিন্তু তার হেড আচমকা জালে জড়ায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। 

গোল শোধ দেওয়ার বেশ কাছে ছিল স্পাররা। পাঁচ মিনিট পর ক্রিস্টিয়ান রোমেরোর একটি শট দূরের পোস্ট ঘেষে বেরিয়ে যায়। এরপর তার হেড আঘাত করে পোস্টে। ২২ মিনিটে তো আর্সেনালের জাল কাঁপিয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান মিকি ফন ডে ভেন। তবে ভিএআর রিভিউয়ে তার অফসাইড হওয়ায় গোল বাতিল হয়।

এর পাঁচ মিনিট পর ফাস্ট ব্রেক থেকে কাই হ্যাভার্জের লম্বা ক্রস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে আর্সেনালকে ২-০ গোলে এগিয়ে দেন বুকায়ো সাকা। ৩৮ মিনিটে ডেকলাইন রাইসের কর্নার ক্রসে কাই হ্যাভার্জের লক্ষ্যভেদী হেডে ম্যাচ হাতের মুঠোয় নেয় গানাররা।

তবে ফিরে আসার গল্প হয়তো লিখতে চেয়েছিল টটেনহ্যাম। ৬৪ মিনিটে সতীর্থের ব্যাকপাস ধরে বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন আর্সেনাল কিপার। কিন্তু ডেভিড রায়ার পাস পেয়ে যান রোমেরো। অতিথি কিপারকে বোকা বানিয়ে ব্যবধান কমান তিনি।

আবারও ভুলের খেসারত দিয়ে গোল খেয়ে বসে আর্সেনাল। ৮৪ মিনিটে ডেকলান রাইস বক্সের খানিকটা ভেতরে ফাউল করেন স্বাগতিক দলের বেন ডেভিসকে। পেনাল্টি থেকে সন হিউং মিন বল জালে জড়ান। ইনজুরি টাইম সাত মিনিট থাকলেও পয়েন্ট আদায় করার জন্য গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম