২৫ মে বিশ্ব ফুটবল দিবস

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৪, ২০:১২আপডেট : ০৮ মে ২০২৪, ২০:১৬

বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবলকে কেন্দ্র করে পালিত হবে বিশেষ একটি দিন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ২৫ মেকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯২৪ সালের ২৫ মে ফ্রান্সের প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে সব অঞ্চলের প্রতিনিধিত্বে প্রথম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। তারই শতবার্ষিকী উদযাপনকে সামনে রেখে এই দিনকে বিশ্ব ফুটবল দিবস ঘোষণা করা হয়েছে। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই কথা জানায়।

বিশ্ব ফুটবল দিবস পালনের খসড়া প্রস্তাব পেশ করেন জাতিসংঘের স্থায়ী লিবিয়া প্রতিনিধি তাহের এম এল সনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের মধ্যে ১৬০টিরও বেশি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

‘ফুটবল খেলার চেয়েও বেশি কিছু’ উল্লেখ করে এল সনি সাধারণ পরিষদে বলেছেন, ‘ফুটবল কিংবা কারও কাছে সকার, বিশ্বের এক নম্বর খেলা এবং বিশ্বজুড়ে অনুসরণ করা হয়। সব বয়সীরা মজার জন্য রাস্তায়, গ্রামে, স্কুলে এবং উঠোনেও খেলে, খেলা হয়ে থাকে প্রতিযোগিতামূলকভাবেও।’

তিনি আরও যোগ করেন, ‘ফুটবল জাতীয়, সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্বজুড়ে সর্বজনীন ভাষা হিসেবে কাজ করে।’

সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস এই প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘ফুটবল অন্যান্য অনেক খেলার মতো সম্প্রীতি, দলবদ্ধতা, ন্যায্যতা ও সহনশীলতার মূল্যবোধের ওপর  গড়ে ওঠে। এটি বিশ্বজুড়ে শান্তি ও সংহতি প্রতিষ্ঠার হাতিয়ার।’ 

সব দেশ, জাতিসংঘের অঙ্গ সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, একাডেমি, সুশীল সমাজ ও বেসরকারি খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে বিশ্ব ফুটবল দিবস পালনের আহ্বান জানান ফ্রান্সিস।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম