এবার সাবিনাদের কাছে হারলো সাফজয়ী ছোটনের দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ২২:০০আপডেট : ২০ মে ২০২৪, ২২:০০

নারী ফুটবল লিগে সদ্যপুস্করিনীর কাছে প্রথম হার দেখে সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনের দল সেনাবাহিনী। আজ সাবিনা খাতুনের দলের বিপক্ষে এগিয়ে থেকে হারের তেতো স্বাদ নিতে হয়েছে তার দলকে। 

কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার সেনাবাহিনীর মেয়েদের ৩-১ গোলে হারিয়েছে নাসরিন একাডেমি।

প্রথমার্ধে সুলতানার গোলে এগিয়ে গিয়েছিল সেনাবাহিনী। তবে বিরতির পর আর সাবিনাদের আটকে রাখা যায়নি। ৬৫ মিনিটে মাসুরা পারভীন সমতা ফেরানোর পাঁচ মিনিট পরই সাবিনার গোলে এগিয়ে যায় নাসরিন একাডেমি। ৮৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান ঋতুপর্না চাকমা।

প্রথম চার রাউন্ডে টানা জয়ের পর দুই ম্যাচ হারের ধাক্কা। আর আগের ম্যাচে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ড্রয়ের পর জয় পেলো নাসরিন একাডেমি। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।

সমান ম্যাচে সেনাবাহিনীর পয়েন্ট ১২।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম