ধুঁকতে থাকা দলের কাছে মেসিদের হার

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৪, ১০:০০আপডেট : ৩০ মে ২০২৪, ১০:৫১

মেজর লিগ সকারে তারার হাট ইন্টার মায়ামি। লিগ টেবিলে শীর্ষ দলও তারা। কিন্তু মৌসুমে ধুঁকতে থাকা আটলান্টা ইউনাইটেডের কাছে অপ্রত্যাশিত হার দেখেছে মায়ামি। তাদের চমকে দিয়ে বিধ্বস্ত করেছে ৩-১ গোলে। 

সর্বশেষ ম্যাচে লিওনেল মেসি ছিলেন না। এই ম্যাচে কাতার বিশ্বকাপ জয়ী ফিরে ত্রাস ছড়িয়েছেন ঠিকই। তার গোলে ব্যবধান ২-১ করে ম্যাচে ফেরার ইঙ্গিতও দেয় মায়ামি। কিন্তু ৭৩ মিনিটে আটলান্টার দুই গোলের ব্যবধান ধরে রাখতে অবদান রাখেন জামাল থিয়ারে। 

মেসিদের পরাস্ত করতে অবদান তারই বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সতীর্থ থিয়াগো আলমাদার। সফরকারীদের হয়ে তার বানিয়ে দেওয়া গোলে একবার করে জাল কাঁপিয়েছেন লোবজানিদজে ও থিয়ারে। আর জোড়া গোল করা লোবজানিদজের দুটি শটই ছিল লং রেঞ্জের। মায়ামি গোলকিপার পরাস্ত হয়েছেন পুরোপুরি। লোবজানিদজের কল্যাণে ৪৪ ও ৫৯ মিনিটে দুই গোলের অগ্রগামিতা পায় মায়ামি। তার পর ৬২ মিনিটে মেসির গোল আশার সঞ্চার করলেও জামাল থিয়ারের তৃতীয় গোল সব আশা শেষ করে দিয়েছে। 

অথচ এই জয়ের আগে সেই মার্চের পর থেকে কোনও জয় ছিল না আটলান্টার। কিন্তু তাদের সামনে শুরুর একাদশে জায়গা পেয়েও মেসি, লুই সুয়ারেজ, বুসকেৎজ আর জর্ডি আলবারা সেই ছাপটা রাখতে পারেননি। 

পরাজয়ের পরেও লিগ টেবিলের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪।  

/এফআইআর/    
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম