খেলোয়াড়দের ব্যর্থতাকেই দুষলেন শেখ জামাল কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৬, ২০:৫৬আপডেট : ০৮ মার্চ ২০১৬, ২০:৫৬

খেলোয়াড়দের ব্যর্থতাকেই দুষলেন শেখ জামাল কোচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের সেরেস লা সাল এ্ফসির কাছে ২-০ গোলে হেরে গেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। টানা দুই হারের পর শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক খেলোয়াড়দের ব্যর্থতাকেই দুষছেন। তিনি বলেন, ‘দুইটি গোলের পেছনে আমাদের ভুল রয়েছে। দুই গোলে পিছিয়ে থাকার পরেও ম্যাচে ফেরার সুযোগ এসেছিল। কিন্তু আমরা গোল করতে ব্যর্থ হই।'

ম্যাচের হারের কারণ সম্পর্কে তিনি বলেন,‘ভুলের পাশাপাশি প্রস্তুতিও অন্যতম কারণ। তারা সিঙ্গাপুরে তিন সপ্তাহের প্রি-সিজন প্র্যাকটিস করেছে। সেই তুলনায় আমাদের প্রস্তুতি একেবারেই কম। এর মধ্যে আবার এশিয়ান কোটায় এক জন নিয়ে মাঠে নেমেছি।' দেশি ও বিদেশি খেলোয়াড়দের মধ্যে পারফরম্যান্সে তারতম্য প্রসঙ্গে মানিক বলেন,‘বিদেশি খেলোয়াড়রা চেষ্টা করেছে। দেশি খেলোয়াড়দের মধ্যে কিছুটা ঘাটতি ছিল। একজন খেলোয়াড়কে গতকাল রাতে এক ক্লাব থেকে ফোন করা হয়েছে ম্যাচ শেষে চলে আসতে। এরকম আরও অনেক সমস্যা রয়েছে।'

এছাড়াও খেলোয়াড়দের মানসিকতার সমালোচনা করেন কোচ মানিক। তিনি বলেন, 'জাতীয় দল ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ফুটবলারদের সীমাবদ্ধতা রয়েছে। যার প্রভাব ম্যাচে স্পষ্ট।' অন্যদিকে ফিলিপাইনের ক্লাব ফিলিপাইনের সেরেস লা সাল এ্ফসির কোচ বলেন, ‘প্রথম দিকে দুই গোল পেয়ে যাওয়ায় ম্যাচ জেতাটা আমাদের জন্য সহজ হয়েছে।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি