যুক্তরাজ্যে ম্যানচেস্টার সিটি কর্পোরেট কাপে আইইউবির ফুটবলারদের সাফল্য

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৪, ২৩:৫১আপডেট : ০৬ জুন ২০২৪, ২৩:৫১

যুক্তরাজ্যে অনুষ্ঠিত ম্যানচেস্টার সিটি কর্পোরেট কাপে রানার্সআপ হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর একজন বর্তমান ছাত্র ও দুই প্রাক্তন ছাত্রের দল ব্যান্ডো ডিজাইন। ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটি এফসির আয়োজনে ফাইভ-এ-সাইড টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় গত ৩০ মে থেকে ১ জুন, ক্লাবের নিজস্ব ইতিহাদ স্টেডিয়ামে।

আইইউবির এই তিন খেলোয়াড় হলেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের মার্স্টার্সের শিক্ষার্থী ইনতিশার মোস্তফা চৌধুরী, ফাইন্যান্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফয়েজ আহমেদ পিয়াস এবং হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রাকিবুল জনি। 

এদের মধ্যে ইনতিশার ফরোয়ার্ড হিসেবে খেলে গোল করেছেন ৪টি এবং অ্যাসিস্ট ৭ গোলে। ফয়েজ রাইট উইংয়ে খেলে গোল করেন ৬টি ও বানিয়ে দেন ৫টি। রাকিবুল মিডফিল্ডার হিসেবে খেলে একটি গোল করার পাশাপাশি সহায়তা করেন ৪টি গোলে। 

ম্যানচেস্টার সিটি এফসির আয়োজনে এ বছর বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ৩২টি দল নকআউট ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করে। এদের মধ্যে ছিল বহুজাতিক কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং প্রযুক্তি কোম্পানি। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম