অবশেষে পর্তুগালের বিপক্ষে জয়ের স্বাদ ক্রোয়েশিয়ার

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৪, ১৬:৫৩আপডেট : ০৯ জুন ২০২৪, ১৬:৫৫

সাতবার পর্তুগালের মুখোমুখি হয়ে একবারও জয়ের দেখা পায়নি ক্রোয়েশিয়া। অষ্টমবারের দেখায় অবশ্য ভাগ্য বদলেছে। প্রীতি ম্যাচে পর্তুগিজদের ২-১ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে লুকা মদিরচরা।

ক্রোয়েশিয়ার কাছে প্রথম পরাজয়ের দিনে বেঞ্চেই বসেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাদের শুরুটাও ছিল হতাশার। কিক অফের পর বক্সের মধ্যে মাতেও কোভাচিচকে ফেলে দেন ভিতিনহা। যার অপরাধে ক্রোয়েশিয়া পেনাল্টি পেয়েছে। সুযোগ পেয়ে আট মিনিটে স্পক কিক থেকে শুরুর গোলটি করেছেন লুকা মদরিচ। যা ক্রোয়েশিয়ার হয়ে এই মিডফিল্ডারের ২৫তম গোল।

বিরতির পর ৪৮ মিনিটে পর্তুগাল সমতা ফিরিয়েছিল। ৬ গজের মধ্যে বদলি নেলসন সেমেদোর শর্ট ক্রস পেয়ে যান ডিয়েগো জোতা। লিভারপুল ফরোয়ার্ড তার পর জালে বল পাঠাতে কোনও ভুল করেননি। ক্লোজ রেঞ্জের ফিনিশিংয়ে স্কোর ১-১ করেছেন। যদিও লাভ হয়নি তাতে। ৮ মিনিট পর ক্রোয়েশিয়া নিজেদের আবার এগিয়ে নিয়েছে। শুরুতে বুদিমিরের চেষ্টা ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে। রিবাউন্ড থেকে আবার হেড করে জালে বল পাঠান বুদিমির।

ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের ৭ ম্যাচের ৬টি জেতা পর্তুগাল ইউরো ক্যাম্পেইন শুরু করবে ১৮ জুন। ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী