৩৯ বছর বয়সে ইউরো খেলা ‘একটি উপহার’: রোনালদো

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৪, ১৯:৫৮আপডেট : ১২ জুন ২০২৪, ১৯:৫৮

২০০৩ সালে পর্তুগালের জার্সি প্রথমবার গায়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২১ বছর কেটে গেছে, বয়স এখন ৩৯! তবুও তার পারফরম্যান্সে ধার কমেনি। আরেকটি ইউরো খেলতে যাচ্ছেন সিআরসেভেন। মঙ্গলবার রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুইবার জাল কাঁপিয়ে প্রতিপক্ষকে হুঁশিয়ারি করলেন তিনি।

৩৯ বছর বয়সে এসেও সেরা ফর্মে খেলে যাচ্ছেন। ‘বুড়ো’ হয়েও ক্যারিয়ারের ষষ্ঠ ইউরো খেলার সুযোগ পাওয়াকে ‘একটি উপহার’ হিসেবে দেখছেন রোনালদো।

পুরুষ আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলের সংখ্যা ১৩০-এ নেওয়ার পর রোনালদো বললেন, ‘আমি জানি ফুটবলে আমার খুব বেশি দিন নেই। বছরের পর বছর ধরে খেলা একটা উপহার, ৩৫ হওয়ার পর থেকে। আমি এখন ৩৯ এবং প্রত্যেক বছর উপভোগের (নিজের জন্য)। জাতীয় দলের জন্য গোল করা বিশেষ। জাতীয় দল আমার জীবনের ভালোবাসা, ইউরো জেতা হবে স্বপ্ন।’

২০১৬ সালে ইউরো জয়ী অধিনায়ক আরও বললেন, ‘আমার জন্য জাতীয় দলে খেলা একটা আবেগের, ভালোবাসার ব্যাপার। যে কোনও খেলা বিশেষ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও বিশেষ। ষষ্ঠবার খেলতে যাচ্ছি, এটাও একটা রেকর্ড।’

রোনালদোকে ‘অনন্য’ হিসেবে আখ্যা দিলেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। চলতি মৌসুমে সৌদি আরবে আল নাসরকে কোনও শিরোপা জেতাতে না পারলেও প্রো লিগে রেকর্ড ৩৫ গোল করেছেন তিনি। এবার জাতীয় দলকে আরেকটি শিরোপা এনে দেওয়ার লক্ষ্য।

রোনালদো বললেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি সবসময় শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। আমি সবসময় প্রস্তুত, ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমি শতভাগ পেশাদার। আমার দেশকে (ইউরোতে) সাহায্য করতে আমি সবসময় প্রস্তুত থাকবো এবং কোচের সিদ্ধান্তকে শ্রদ্ধা করবো।’

আগামী ১৮ জুন গ্রুপের প্রথম ম্যাচে পর্তুগাল খেলবে চেক রিপাবলিকের বিপক্ষে। পরের দুটি ম্যাচ তুরস্ক ও অভিষিক্ত দল জর্জিয়ার বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক