অস্ত্রোপচার লাগছে না এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৪, ১১:১০আপডেট : ১৮ জুন ২০২৪, ১১:৪৩

ব্যাপারটা বেশ গুরুতরই ছিল। অস্ট্রিয়ার বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলের জয়ের রাতে নাক ভেঙেছে কিলিয়ান এমবাপ্পের। নাক দিয়ে রক্ত পরায় দ্রুতই নেওয়া হয় ডুসেলডর্ফের একটি হাসপাতালে। শুরুতে শঙ্কা থাকায় শোনা যাচ্ছিলো অস্ত্রোপচারের প্রয়োজন। ছিটকে যাবেন পুরো ইউরো টুর্নামেন্ট থেকেই। কিন্তু ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ফিলিপে দিয়ালো ইএসপিএনকে জানিয়েছেন, সেটার আর প্রয়োজন হবে না। 

রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার হাসপাতালে গেলেও এখন তিনি দলের সঙ্গে। তার নাকের জন্য একটি কাস্টম মাস্কও তৈরি করা হচ্ছে। মাঠে ফিরলে এটা পরেই মাঠে নামবেন তিনি। তবে শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে তার খেলা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

ম্যাচের প্রথমার্ধের গোলটিতে অবদান ছিল এমবাপ্পের। তার পর শেষ দিকে হেড করতে গিয়ে অস্ট্রিয়ার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষ লাগে। তাৎক্ষণিকভাবে মাঠে শুয়ে ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তখন অস্ট্রিয়া গোলকিপার প্যাটট্রিক পেন্টজ সংকেত দেন জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা প্রয়োজন। 

ম্যাচের পর ফরাসি কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘নাকে খুব বাজে ভাবে আঘাত পেয়েছে। আমাদের এখন অপেক্ষা করতে হবে। মেডিক্যাল স্টাফরা বিষয়টা দেখছে। তার পর বোঝা যাবে কতক্ষণ লাগতে পারে। তবে আজ রাতে আমাদের জন্য ভীষণ দুঃসংবাদ এটা। অবশ্যই ফরাসি দল তাকেসহ আর তাকে ছাড়া কখনও একরকম থাকে না। আশা করবো সে যেন দ্রুত যোগ দিতে পারে।’

/এফআইআর/
সম্পর্কিত
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
আজ রাতে ব্রাজিল-ফ্রান্স ম্যাচ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম