আবাহনীর হয়ে খেলতে লি টাক ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৬, ২০:০৪আপডেট : ০৯ মার্চ ২০১৬, ২০:০৭

ছবির বাম প্রান্তে লি টাকআসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর হয়ে খেলার জন্য এখন ঢাকায় রয়েছেন থাইল্যান্ড প্রিমিয়ার লিগে ‘গোল কিং’ খ্যাত ইংরেজ ফরোয়ার্ড লি টাক।
ইয়র্কশায়ারে জন্মগ্রহণকারী ২৯ বছর বয়সী লি টাক ২০১০ সাল থেকে থাইল্যান্ডে খেলছেন। ২০১২ সালে তিনি ছিলেন লিগের সর্বাধিক গোলদাতা। আর ২০১৪ সালে ব্যাংকক এফসি ছাড়ার আগে তিনি এ ক্লাবের হয়ে ৫৫ ম্যাচে ৭১টি গোল করেন। গত মৌসুমে তিনি খেলেছেন নাখন রাতচাসিমার হয়ে।
লি টাক সম্পর্কে আবাহনী ম্যানেজার সত্যজিত দাস রূপু বলেন, ‘আশা করি আবাহনীর ফরোয়ার্ড লাইনে গত মৌসুমে যে ঘাটতি ছিল তা পূর্ণ করে দেবে লি টাক। তার স্কোরিং ক্ষমতা নিয়ে কারও কোনও সন্দেহ নেই।’
শুধু লি টাক একা নন, স্যাভিগ নামে আরেকজন ইংরেজ খেলোয়াড়ও আছেন এখন আবাহনীতে।

কাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে জর্ডানগামী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিপক্ষে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম