এক ম্যাচ নিষিদ্ধ মেসিদের কোচ 

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৪, ১০:০০আপডেট : ২৯ জুন ২০২৪, ১০:১৮

কোপা আমেরিকায় প্রথম ম্যাচেই দ্বিতীয়ার্ধে দেরি করে আসায় আর্জেন্টিনার সমালোচনা করেছিলেন কানাডার কোচ। কনমেবল অবশেষে সেই ঘটনায় শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে। কানাডার পর চিলির বিপক্ষেও দ্বিতীয়ার্ধে দেরি করে মাঠে আসায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তাতে পেরুর বিপক্ষে ডাগআউটে থাকতে পারছেন না তিনি। আর্জেন্টিনার কোচের মতো এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন চিলি কোচ রিকার্ডো গার্সিয়াও। 

গত সপ্তাহেই কানাডার বিপক্ষে মাঠে দেরি করে আসায় এর সমালোচনা করেছিলেন দলটির কোচ জেসে মার্শ। তিনি বলেছিলেন স্কালোনির দলকে জরিমানা করা উচিত। ওই ঘটনার পর আর্জেন্টিনাকে সতর্ক করে দিয়েছিল কনমেবল। কিন্তু চিলির বিপক্ষেও নিয়ম ভাঙে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একইভাবে আর্জেন্টিনার বিপক্ষেও প্রথমার্ধের পর খেলোয়াড়দের নিয়ে দেরি করে মাঠে আসেন চিলির কোচ গার্সিয়া।  

কনমেবল জানিয়েছে, টুর্নামেন্টের ১০৪ ও ১৪৫ ধারা ভঙ্গে দুই কোচকেই এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যার সঙ্গে মাঠে দেরি করে আসার বিষয়টি সম্পৃক্ত। এর ফলে দুই কোচ বদলিদের বেঞ্চেও বসার সুযোগ পাবেন না। নিষেধাজ্ঞার পাশাপাশি আর্জেন্টিনা ও চিলির ফুটবল ফেডারেশনকে আর্থিক জরিমানাও করা হয়েছে। সেটার পরিমাণ ১৫ হাজার মার্কিন ডলার! 

আর্জেন্টিনা ‘এ’ গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে শেষ আট নিশ্চিত করেছে। রবিবার সকাল ৬টায় তাদের প্রতিপক্ষ পেরু। 

/এফআইআর/  
সম্পর্কিত
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
যখন দর্শক হয়ে গিয়েছিলেন সতীর্থরাও, ম্যারাডোনার সেই গোলের গল্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম