সামনে বেলজিয়াম, এমবাপ্পের ভাঙা নাকও এখন টার্গেট! 

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৪, ১১:১২আপডেট : ০১ জুলাই ২০২৪, ১১:২১

ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্স-বেলজিয়ামের লড়াই ছাপিয়ে আলোচনায় এমবাপ্পের সুরক্ষা মাস্ক। যা ম্যাচের দৃশ্যপটও বদলে দিতে পারে! শেষ ষোলোর লড়াইয়ে আজ সোমবার রাত ১০টায় ফরাসিদের সামনে বেলজিয়াম। এমবাপ্পের ধারণা সেই লড়াইয়ে বাক্সবন্দী করে রাখতে তার ভাঙা নাক টার্গেটে পরিণত হতে পারে!

টুর্নামেন্টের শুরুতে অস্ট্রিয়ার বিপক্ষে সংঘর্ষে নাক ভাঙে এমবাপ্পের। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে না খেললেও শেষ ম্যাচে ফেরেন তিনি। তাতে পোল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে ফরাসি ফরোয়ার্ড সুরক্ষা মাস্ক পরেই মাঠে নেমেছিলেন। পেনাল্টি থেকে আসা একমাত্র গোলটিও করেন তিনি। এমবাপ্পের মতে এই সুরক্ষা মাস্ক তার জন্য ভীষণ বিরক্তিকর। তবে ম্যাচের আগে নাক নিয়ে বেশি কথা বলতে হয়েছে তাকে, ‘যদি ভাঙা নাক নিয়ে খেলা হয়। আর সেটাতে যদি অস্ত্রোপচার না হয় তাহলে অবশ্যই যে কেউ টার্গেটে পরিণত হতে পারে।’

তার পরেও দেশের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি। তার কথা, ‘যে সিদ্ধান্ত নিয়েছি, বুঝে শুনেই নিয়েছি। অস্ত্রোপচার না করিয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাবে হয়তো এই কারণে কিছুটা আক্রমণের শিকার হচ্ছি। হয়তো আহতও হতে পারি। তার পরেও এই জার্সির জন্য সব কিছু দিতে আমি প্রস্তুত।’

ওই দুর্ঘটনার পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এমবাপ্পে। ভয়ে ছিলেন হয়তো এই কারণে পুরো টুর্নামেন্ট থেকেই তিনি ছিটকে যাবেন, ‘যখন মুখে আঘাতটা পাই তখনও ধারণা ছিল না কী হতে যাচ্ছে। টের পাইনি নাকটা ভেঙে গেছে। গোলকিপারের দিকে তাকানোর পরই বুঝতে পারি কিছু একটা ভুল হয়েছে। তার পর ড্রেসিং রুমে যাওয়ার পর আমাকে ঘিরে যা হচ্ছিল, তাতে মনে হয়েছে আমি বোধহয় বাড়ি ফিরে যাচ্ছি।’

ওই সময় অভিজ্ঞতটা যে সুখকর ছিল না সেটাও জানিয়েছেন তিনি, ‘শুরুর দিকে সব কিছু আমার জন্য কঠিন ছিল। অনেক গুলো অ্যাপয়েনমেন্ট। খুব বেশি ঘুমাতেও পারিনি। দুই রাত ঘুমছাড়া কাটিয়েছি।’

২০১৮ বিশ্বকাপেও বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচটা ১-০ গোলে জেতে লে ব্লুরা। তার পর তো শিরোপাই উঁচিয়ে ধরেছে। এখন পর্যন্ত দুই দল ৭৬ বার মুখোমুখি হয়েছে। বিশ্বকাপ, ইউরো মিলিয়ে সর্বশেষ চার লড়াইয়ে জিতেছে ফ্রান্সই। গোল করেছে ১৩টি । বিপরীতে হমজ করেছে মাত্র ৩টি। ইউরোর সর্বশেষ লড়াইটি অবশ্য খুব পুরোনো। ৪০ বছর আগে! ১৯৮৪ সালের সেই লড়াইয়ে ফ্রান্স গ্রুপ পর্বে প্লাতিনির হ্যাটট্রিকে ৫-০ গোলে জিতেছিল। সেবারেই প্রথমবার ইউরোপিয়ান মর্যাদার আসরের শিরোপা ঘরে তুলেছিল তারা। 

/এফআইআর/    
সম্পর্কিত
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
আজ রাতে ব্রাজিল-ফ্রান্স ম্যাচ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম