কোয়ার্টার ফাইনালে মেসির খেলা এখনও নিশ্চিত নয়!

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৪, ১৩:০৫আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৩:০৫

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে কাল শুক্রবার সকাল ৭টায়। নকআউট পর্বের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামছে। প্রতিপক্ষ ইকুয়েডর। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ফিটনেসই এখন আলোচনায়। কারণ এই ম্যাচে কাতার বিশ্বকাপ জয়ী খেলবেন কিনা সেটা নিশ্চিত নয়! কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, দল ঘোষণার আগে মেসির অবস্থা জানতে অপেক্ষা করবেন তিনি। 

ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যার কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেসি খেলেননি। তার পরেও জিততে সমস্যা হয়নি আর্জেন্টিনার। পেরুকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আট নিশ্চিত করেছে। ম্যাচের আগে অনুশীলন সেশন রয়েছে তাদের। স্ক্যালোনি তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন, ‘আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করবো। তার পর সিদ্ধান্ত নেবো। সবচেয় ভালো হচ্ছে আরও একদিন অপেক্ষা করা।’

সবচেয়ে বড় যে বিষয়, সবার আগে মেসির সিদ্ধান্তকেই গুরুত্ব দেবেন স্ক্যালোনি। তার কথা, ‘আমরা মেসিকে নেওয়ার চেষ্টা করবো। তার পরেও সে যদি প্রস্তুত না থাকে, তাহলে দলের জন্য সেরা সমাধানটা বেছে নেবো। আমি তার সঙ্গে আজ কথা বলবো। মনে হয় সে নিজের জন্য সময় নিক এবং যতটা সম্ভব অনুশীলন করুক। এটাই ঠিক হবে।’

কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্ক্যালোনি ৯টি পরিবর্তন এনেছিলেন। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার জন্যই এই কৌশল। ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে মেসি না থাকলে আক্রমণে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকেই স্ট্রাইকার হিসেবে খেলাবেন তিনি। লাউতারো এখন পর্যন্ত কোপার সর্বোচ্চ স্কোরার। তিন ম্যাচে ৪ গোল করেছেন। পেরুর বিপক্ষেই আছে জোড়া গোল। আলভারেজ শুধু ওপেনিং ম্যাচে কানাডার বিপক্ষে জালের দেখা পেয়েছেন। পুরোনো প্রতিপক্ষ হওয়ায় স্ক্যালোনি বলেছেন, ‘তারা দুজনেই এই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে। আমরা কম্বিনেশন নিয়ে অনুশীলনের পর সিদ্ধান্ত নেবো। এখনই সব সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। যেহেতু এই জুটি ভালো করছে এবং বিকল্প হিসেবে আছে। আবার থাকতেও পারে।’

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম